ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বিল পেমেন্টের দীর্ঘ লাইনে যেন অপেক্ষা করতে না হয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2023 01:33:43 pm

আড়ংয়ের বিল পেমেন্টে কাস্টমারকে দীর্ঘ লাইনে যেন অপেক্ষা করতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।


বৃহস্পতিবার (৩০ মার্চ) কারওয়ান বাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন ব্র্যান্ডের তৈরি পোশাক, কাপড় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সেমিনারে আড়ংয়ের পক্ষ থেকে আসা প্রতিনিধিকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।


মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ধরেন আপনাদের ৫টা কাউন্টার আছে, দেখা যাচ্ছে সেখানে ৩ বন্ধ। বাকি দুটোতে লম্বা কিউ। দেখা যাচ্ছে একজন ক্রেতার কিনতে লাগছে ১০/২০ মিনিট কিন্তু সেটার বিল পেমেন্ট করতে এসেই লম্বা লাইনে তার অনেক সময় চলে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক।


প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে উদ্দেশ্যে করে সফিকুজ্জামান বলেন, আপনার এতো সেল হচ্ছে, আপনি ম্যানপাওয়ার বাড়ান। একজন কাস্টমার হিসেবে আমি কেন বিল পেমেন্টের জন্য লম্বা কিউতে দাঁড়িয়ে থাকবো? একটা পণ্য কিনে পেমেন্ট দিতে কেন আধাঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে? তাই পেমেন্ট করার জন্য আপনাদের বুথ সংখ্যা আরও বাড়ানো দরকার।


মহাপরিচালক আলোচনায় বলেন, অনেক সময় দেখা যায় পার্শ্ববর্তী দেশগুলো থেকে কিছু বিক্রয়কারী আমাদের দেশে এসে বাসা ভাড়া নিয়ে ভেতরে ভেতরে টার্গেট কাস্টমারের কাছে বিদেশি কাপড় বিক্রয় করছে। এই ধরনের কার্যক্রম দেশীয় ফ্যাশন হাউজ গুলোকে ক্ষতিগ্রস্ত করছে। এক্ষেত্রে তথ্যগুলো আমাদের কাছে দেওয়া হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই সবাই আইন মেনে ব্যবসা করুক এবং ভোক্তারা যেন ন্যায্য মূল্যে পণ্য পায়। শপিংমল গুলোতে অনিয়ম পেলে মার্কেট কমিটিকে দায়ী করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


সভায় মহাপরিচালক বলেন, বিদেশি পোশাক ও কসমেটিক্সের ক্ষেত্রে আমদানিকারকের নাম ও সিল থাকতে হবে এবং এমআরপি আমদানিকারক কর্তৃক দিতে হবে। নকল পণ্যের বিষয়েও তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন এবং এক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।


সভায় ঈদ উপলক্ষ্যে একই পোশাকের দাম অন্যান্য সময়ের তুলনায় বাড়িয়ে দেওয়া, একটি পোশাকে বিভিন্ন দামের প্রাইজ ট্যাগ লাগানো, সিট কাপড়ের ক্ষেত্রে মিটারের পরিবর্তে গজের ব্যবহার, মূল্য তালিকা প্রদর্শন না করা, আসল বলে নকল কাপড় বিক্রি করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।


এছাড়া রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে মোড়কের গায়ে এমআরপি না লেখা, এমআরপি ঘষামাজা, কাটাকাটি করে বেশি মূল্য নির্ধারণ করা, পুরাতন মূল্যের ওপর নতুন স্টিকার লাগিয়ে বেশি মূল্য নেওয়া, শতভাগ কটন ঘোষণা দিয়ে শতভাগ কটন না দেওয়া, কাটা ফাটা পোশাক বিক্রি করা এবং সময়মত এক্সচেঞ্জ করে না দেওয়া, ভোক্তাদের পেমেন্টের ক্ষেত্রে লম্বা লাইনে অপেক্ষমান না রাখা ইত্যাদি বিষয়েও আলোচনা করা হয়। 


সভায় বিভিন্ন ব্যবসায়ীরা ছাড়াও আড়ং, আর্টিসান, অঞ্জনস, টপ টেন, লুবনান, নগরদোলা, রং বাংলাদেশ ব্র্যান্ডসহ বিভিন্ন কাপড়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিভিন্ন কাপড়ের ব্র্যান্ডের প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিরা সভার আলোচনা থেকে প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে