জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

‘কীসের ভয়ে’ দিল্লির বদলে কলকাতায় ধরনায় বসলেন মমতা?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2023 01:42:55 pm

উড়িষ্যা সফরে যাওয়ার আগে গত ২১ মার্চ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধরনায় বসার ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর কয়েকদিন পরেই গত ২৭ মার্চ পশ্চিমবঙ্গ সফরে আসেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেদিন তার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে মমতা জানান, দিল্লির বদলে কলকাতার ধর্মতলা রেড রোডে ধরনায় বসবেন তিনি।


বৃহস্পতিবার (৩০ মার্চ) চলছে মমতার ধরনার দ্বিতীয় দিন। এদিন সকাল ৯টার মধ্যে ধরনা মঞ্চে পৌঁছান মুখ্যমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, ও সংসদ সদস্য দোলা সেন।


ধরনার মঞ্চে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায় মমতাকে। নজরুল গীতি থেকে শুরু করে পুরোনো বাংলা সিনেমার গানসহ একাধিক গানের সঙ্গে গলা মেলাতে দেখা গেছে তাকে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই বিক্ষোভ কর্মসূচি।


এদিকে, দিল্লির বদলে কলকাতায় ধরনায় বসায় মমতাকে কটাক্ষ করে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, দিল্লিতে ধরনায় বসবেন বলেছিলেন দিদিমনি। শুভেন্দু বাবু গিয়েছিলেন দিল্লিতে। তিনি ভেবেছিলেন, বোধহয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওখানে দেখা হবে। অথচ তিনি (মমতা) ওখানের ধরনা প্রত্যাহার করে এখানে (কলকাতায়) বসেছেন। বুঝতে পারলাম না ব্যাপারটা। হঠাৎ দিল্লির ধরনা প্রত্যাহার কেন করা হলো?


তিনি বলেন, এতদিন ধরে খবরে দেখাচ্ছে, দিল্লিতে ধরনায় বসবেন মমতা। হঠাৎ তা প্রত্যাহার করে নিলেন। কীসের ভয়ে প্রত্যাহার করলেন বুঝতে পারছি না। সবাই বলছিল, দিদি গিয়ে ধরনা দেবে দিল্লিতে, বেশ ভালো, আমরাও আছি, দেখা হয়ে যাবে আমাদের সঙ্গে। কিন্তু না, উনি গেলেন না। কেন বলুন তো? হিসাব চাই। সবাই বলছে, হিসাবটা নিয়ে আসুন, টাকাটা নিয়ে যান।

আরও খবর