ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

চসিক মেয়রের সাথে চবি যোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই এসোসিয়েশনের ২০২৩-২০২৫ কার্যকরী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

  ৩০মার্চ (বৃহস্পতিবার), ১২টায় চসিক মেয়রের কার্যালয়ে  সিইউসিএজেএএ-এর সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শিমুলের নেতৃত্বে অ্যালামনাই নেতৃবৃন্দ চসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন । এ সময় সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি হামিদ উল্লাহ, সহ-সভাপতি মিয়া মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক রাশেদ এইচ চৌধুরী, কার্যকরী সদস্য দিলরুবা রেনু এবং অ্যালামনাই সদস্য উত্তম সেন গুপ্ত উপস্থিত ছিলেন। এছাড়া চসিকে কর্মরত যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এবং জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সিইউসিএজেএএ নেতৃবৃন্দ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের বিষয়ে চসিক মেয়রকে অবহিত করে বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশের গণমাধ্যম, উন্নয়ন ও যোগাযোগ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোয় নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। বর্তমানে প্রযুক্তিগত পরিবর্তনের এ যুগে গণমাধ্যম জগতকে এগিয়ে নিতে এই বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"
এ সময় চসিক মেয়র বলেন, "দেশ স্বাধীন করার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তীতে রাজনৈতিককর্মী হিসেবে জাতির পিতার হত্যাকাণ্ডের পর জনগণকে সুসংগঠিত করতে গণমাধ্যমের সাথে নিবিড়ভাবে কাজ করে বুঝেছি জবাবদিহিতা আর স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যম অসাধারণ ভূমিকা রাখতে পারে৷ বিশেষ করে বর্তমানে দেশের উন্নয়নে যে বিপুল কর্মযজ্ঞ চলছে তাকে সাফল্যমণ্ডিত করতে প্রয়োজন মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত সাংবাদিক সমাজ। 

আরও খবর