ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

ব্যারিস্টার মনোয়ার হোসেনকে সিইউজের সম্মাননা স্মারক প্রদান



চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) রাজনীতিবিদ ও সমাজসেবক ব্যারিস্টার মনোয়ার হোসেনকে সম্মাননা প্রদান করেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুুরে সিইউজে কার্যালয়ে সংগঠনের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে ব্যারিস্টার মনোয়ার এর সিইউজে পরিবারে অন্তর্ভূক্তি উপলক্ষে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। সিইউজে’র যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় রাজনীতিবিদ ও সমাজসেবক ব্যারিস্টার মনোয়ার হোসেন ছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, সাবেক যুগ্ম-সম্পাদক সবুুর শুভ, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম। ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরোনো। চট্টগ্রামের স্বার্থে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি। সবসময় সাংবাদিকদের পাশে পেয়েছি। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা সমস্যা সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন বলেই সরকার জলাবদ্ধতা সমস্যা নিরসনে বড় প্রকল্প হাতে নিয়েছে। তিনি বলেন, আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করি। কালুরঘাট সেতু দ্রুত বাস্তবায়নে জনপ্রতিনিধি হবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম। মনোনয়ন না পেলেও আমি মানুষের পাশে থাকবো, মানুষের জন্য কাজ করে যাবো। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, ব্যারিস্টার মনোয়ার হোসেন শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও দেশের মানুষের জন্য কাজ করেন। লন্ডনে বাঙালি কমিউনিটির কল্যাণে তার ভূমিকা প্রশংসনীয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজুু, যুগ্ম-সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক সরওয়ারুল আলম সোহেল, সিইউজে’র প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল প্রমুখ। এছাড়াও ব্যারিস্টার মনোয়ার হোসেন সিইউজে’র আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।

আরও খবর