বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরের খিরাই শসা গাছ নষ্ট , কৃষকের মাথায় হাত

© ছবি: হতাশাগ্রস্থ কৃষক রবিউল ইসলাম


যশোরের অভয়নগরে বিভিন্ন এলাকায় প্রচুর পরিমানে শাসা চাষ হয়ে থাকে। বিশেষ করে শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালি, দিঘীরপাড় রাঙ্গারহাট, হরিশপুর,পাথালিয়া কোদলাসহ বিভিন্ন এলাকায় চাষিরা প্রচুর পরিমাণে শসা উৎপাদন করে থাকে, দুঃখ এবং পরিতাপের বিষয় হল এবার কৃষকেরা রমজান মাসে শসা বিক্রি করবে সে আশায় বুক বেঁধেছিল। সেভাবেই তারা যত্নসহকারে আগেভাগেই চাষাবাদ  শুরু করে কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে শসা গাছ নষ্ট হয়ে গেছে যা কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে, রোদ আর ভাইরাসে গাছ মরে যাওয়ায় কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। 



উপজেলার পুড়াখালী গ্রামের রবিউল ইসলাম জানান আট কাঠা জমিতে শসা লাগিয়েছি খুব আশা ভরসা নিয়ে প্রথম দিকে গাছের চেহারা খুবই ভালো ছিল বর্তমানে গাছ লালচে হয়ে ডগা ছোট হয়ে আসছে ফল নেই,খুব দুশ্চিন্তায় আছি, লাভ তো দূরের কথা আসল টাকায় উঠবে না, মাচায় গাছ ওঠার আগেই ফসল শূন্য। 


আরেক চাষী মোহাম্মদ ইব্রাহিম বলেন ২৫ কাঠা জমিতে শসা চাষ করেছি ব্যাপক উৎসাহ  নিয়ে রমজান মাসে বাম্পার ফলন পাব, কিন্তু গাছ একদম নষ্ট হয়ে গেছে,নিরুপায় হয়ে শসা গাছের ভিতরে উসতে গাছ লাগিয়ে দিয়েছি। এ পর্যন্ত ৩০ হাজার টাকা মতো খরচ হয়ে গেছে বাজারে শসা নেওয়ার মত কোন পরিবেশ নেই। 


কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাগ্য উন্নয়নের চেষ্টায় কৃষকরা জমিতে ফসলের চাষ করে। কিন্তু বিভিন্ন রোগবালাই,আবহাওয়া অনুকূলে না থাকলে সে স্বপ্ন বাস্তবায়ন হয় না। এর পরিবর্তে ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশায় ভুগতে হয়। এরপরও এ উপজেলার কৃষকরা থেমে থাকেনি। তারা মৌসুম অনুযায়ী অন্য ফসল চাষে ব্যস্ত হয়ে পড়ে। লাভের চেয়ে লোকসানের পাল্লা ভারী হলেও কৃষিতেই তাদের জীবন চলে। তাদের উৎপাদিত শসা নিজ জেলায় চাহিদা মিটিয়ে ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করা হয়।


জানা গেছে, অভয়নগর  উপজেলার  বিভিন্ন ইউনিয়নে  শসা উৎপাদন হয়।কিন্তু রোদে গাছের পাতা পুড়ে গেছে। ফলনও আশানুরূপ হয়নি। লাভ দূরের কথা, মূল টাকা ওঠে কি না তা নিয়ে রয়েছে সন্দেহ।


আরও খবর