তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন

‘রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য, নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমুলক বিশ্ব গঠন’-এ প্রতিপাদ্যেকে সামনে রেখে শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ২ এপ্রিল রোববার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক এ.টি.এম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সারা বিশ্বের কাছে পরিচিত একজন অটিজম বিশেষজ্ঞ হিসেবে এবং বর্তমান সরকার অটিজমসহ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের সকল সচেতন জনগোষ্ঠীকে অটিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তিদের স্বার্থ সংরক্ষণে সোচ্চার হতে হবে। মাতৃগর্ভে কিংবা জন্মের পরপর শিশুর অটিজম হওয়ার সম্ভাবনাকে রোধ করার ব্যবস্থা গ্রহণ, অটিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তিদের প্রতি সমব্যথী হওয়া এবং তাদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান প্রমুখ। আলোচনা সভায় শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর