তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

স্বেচ্ছাসেবী সংগঠন বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


বালিয়াডাঙ্গী উপজেলায় স্বেচ্ছায় রক্তদানে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আজ রবিবার (০২ এপ্রিল) বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের সভাপতি রাকিবুস সুলতান এর সভাপতিত্বে বক্তব্য দেন - ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানি, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল ইসলাম সুমন, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবিক আহম্মেদ,ধর্ম বিষয়ক সম্পাদক মোতালেব সম্রাট  


কার্য নির্বাহী সদস্য সোহেল রানা সুমন, এ আর নবাব, জবাইদুর রহমান, আবু সালেকসহ বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের অন্যান্য সদস্যবৃন্দরা । এ সময় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন । 


উল্লেখ্য যে, ২০১৮ সালে ১৮ সেপ্টেম্বরে এই স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন যাত্রা শুরু হয়। বর্তমানেএ যুগে এক ফোটা রক্তের জন্য মানুষ যেন মৃত্যু মুখে পতিত না হয়। রক্তের অভাবে যেন মানুষ না মরে, এটাই এ সংগঠনের মূল লক্ষ্য।


এছাড়াও সংগঠনটি দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন এলাকার মানুষকে স্বেচ্ছায় রক্তদান এবং বিভিন্ন দিবস ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করে আসছেন।


আরও খবর