ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ

ভূমিসেবা হটলাইন টোল ফ্রি হওয়া উচিৎ: সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ

নুর মোহাম্মদ ভূঁইয়া - রিপোর্টার

প্রকাশের সময়: 02-04-2023 05:57:35 pm


খাস জমিতে বসবাসকারী ভূমিহীনদের পুনর্বাসন নিশ্চিত না করে উচ্ছেদ করা উচিৎ নয়। বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, তেলেগু পরিচ্ছন্নতা কর্মীদের উচ্ছেদের বিষয়টি আরো ভালো করে অনুসন্ধান করা প্রয়োজন ছিল। ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইবুনালের ক্ষমতা বাড়িয়ে বিকেন্দ্রীকরণ করা হলে সেবা গ্রহীতারা উপকৃত হবে। প্রস্তাবিত ভূমি অপরাধ প্রতিরোধ আইনে শাস্তির বিধান কমানোর বিষয়টি পুনর্বিবেচনা করা না হলে ভূমি দস্যুরা প্রশ্রয় পেতে পারে। ভূমি সেবা জোরদারের লক্ষ্যে কল সেন্টারের হটলাইন টোল ফ্রি করা উচিৎ। প্রয়োজনে এ টোল ভূমি মন্ত্রণালয় থেকে দেয়া যেতে পারে। ভূমি ব্যবস্থাপনায় পেশাদারিত্ব বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সিভিল সার্ভিসে ভূমি ক্যাডার চালু করতে পারলে ভালো হয়। সম্প্রতি ভূমি খাতে দুর্নীতি নিয়ে টিআইবি’র তথ্যের যথার্থতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে। তবে ডিজিটালাইজেশন এ খাতে দুর্নীতি কমাতে সহায়ক হবে। এছাড়া ভূমির মালিকানা সনদ দেয়া হলে ভূমি সংক্রান্ত বিরোধ অনেকাংশে কমে আসবে। সরকার দলিল যার ভূমি তার-এ নীতিতে বিশ্বাস করে। জিপিএস এর মাধ্যমে জমির সীমানা মুক্ত করা সম্ভব।



(০২ এপ্রিল, রোববার) ঢাকায় এফডিসি মিলনায়তনে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত ছায়া ছায়াসংসদে এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চে․ধুরী কিরণ বলেন, বাংলাদেশের দেওয়ানি মামলার ৭৫ থেকে ৮০ শতাংশই ভ‚মি সংক্রান্ত। ভ‚মি জরিপ ট্রাইবুনালে প্রায় ৩ লক্ষেরও বেশি মামলা ঝুলছে। ফলে ভুক্তভোগিদের ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই ভ‚মি অপরাধ দমনে প্রস্তাবিত ল্যান্ড ক্রাইম অ্যাক্ট বাস্তবায়ন যত দ্রুত করা সম্ভব হবে ততদ্রুত জন দুর্ভোগ কমে আসবে। দেশের ভূমি অফিসগুলো এখনো পুরোপুরি দুর্নীতিমুক্ত নয়। সরকারের আপ্রাণ চেষ্টার পরেও প্রভাবশালী মহলের কারণে ভ‚মি সেবা প্রদানে এখনো সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়নি। ভূমি জরিপের জন্য দুটি ল্যান্ড সার্ভেয়িং ড্রোন কিনতে যাচ্ছে ভ‚মি জরিপ অধিদপ্তর। যার প্রতিটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি টাকা। অথচ বিভিন্ন সূত্রে জানা গেছে, সব ধরণের এক্সেসরিজসহ ভ‚মি জরিপের জন্য এই ধরণের এক একটি ড্রোনের দাম সর্বোচ্চ ১ কোটি থেকে সোয়া কোটি টাকা। তাই ভ‚মি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন করতে গিয়ে যাতে অনিয়ম ও দুর্নীতি না হয় সে দিকে নজরদারী বাড়াতে হবে। তিনি আরো বলেন, বিদ্যমান দন্ডবিধিতে জাল দলিল তৈরির  মতো অপরাধের সাজা ১০ বছরের কারাদন্ড হলেও প্রস্তাবিত আইনে ২ বছর করা হয়েছে। আবার বিদ্যমান দন্ডবিধির ৪২০ ধারায় একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রয় করলে সাজা ৭ বছর হলেও প্রস্তাবিত আইনের ৭ ধারায় দন্ড কমিয়ে ৫ বছর রাখা হয়েছে। পরিবেশ আইনে অবৈধ  ভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের অপরাধে সাজা ৫ বছর থাকলেও বর্তমান খসড়া আইনের ১৪ ধারায় এর শাস্তি ২ বছর করা হয়েছে। তাই নতুন এই আইন যাতে ভূমি‚দস্যুদের পক্ষে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ভূমি  ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে ১০ দফা সুপারিশ পেশ করেন।




“জনদুর্ভোগ কমাতে ডিজিটাল ভূমিকা  ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে” শীর্ষক ছায়া সংসদে বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটি অব বাংলাদেশকে হারিয়ে সরকারি দল গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজয়ী হয়, প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আলমগীর স্বপন, সাংবাদিক মিল্টন আনোয়ার, সাংবাদিক হাসিফ মাহমুদ শাহ, প্রমূখ। প্রতিযোগিতা শেষে বিতর্কে অংশগ্রহণকারী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

Tag
আরও খবর





6a1bd0433c4d9-310526120803.webp
৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

১ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে


6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে


6a1bc21e5390d-310526110742.webp
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

১ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে