চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চবিতে নজর কেড়েছে লক্ষ্মীপুর জেলা এসোসিয়েশন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-08-2022 08:18:13 am

ফাইল ছবি

 ◾দেওয়ান রহমান


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো ১৬-২৪ আগস্ট পর্যন্ত। ১৬ আগস্ট বিজ্ঞান বিভাগ তথা ক ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় এ ভর্তি পরীক্ষা। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারটি ইউনিট ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ এবং দুইটি উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ এ মোট ১ লাখ ৪৩ হাজার ৭২৭ জন শিক্ষর্থীর আবেদন জমা পড়েছিলো। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছুদের সাহায্য-সহযোগিতা করার জন্য সরব ছিলো জেলা ভিত্তিক বিভিন্ন এসোসিয়েশন ও সংগঠন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে লক্ষ্মীপুর জেলা এসোসিয়েশন।


ক্যাম্পাসের সর্ববৃহৎ এই জেলা ভিত্তিক এসোসিয়েশনটির স্বেচ্ছাসেবক ছিলো রেকর্ডসংখ্যক ১৩০ জন! বিভিন্ন গ্রুপ ও উপগ্রুপে বিভক্ত হয়ে স্বেচ্ছাসেবকরা নিজ নিজ অবস্থান থেকে শিফট ভিত্তিক সময়ে ভর্তিচ্ছুদের সহযোগিতা করেছে। ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের  বিনামূল্যে আবাসন ব্যবস্থা করে দেওয়া, পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে সাহায্য করা, কেন্দ্র দেখিয়ে দেওয়া, পানি সহ হালকা খাবার সামগ্রি বিতরণ করাসহ নানা সহযোগিতামূলক কর্মসূচির মাধ্যমে নিজেদের তুলে ধরেছে এসোসিয়েশনের প্রতিটি সদস্য।


প্রায় দশদিনব্যাপী এই সেবামূলক কার্যক্রমে ক্যাম্পাসের সবার নজর কেড়েছে এই এসোসিয়েশনটি। বিভিন্ন মহল থেকে প্রশংসা ও বাহবা প্রাপ্তিতে নিজেকে আপ্লুত মনে করছেন এসোসিয়েশনটির সভাপতি জাহিদ হোসেন। তিনি জানান, লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২০১১সালে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি  লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের সহ সারাদেশের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করছে। তিনি আরও জানান, লক্ষ্মীপুর জেলা এসোসিয়েশন শুধু ভর্তি পরীক্ষার সময়েই নয় বরং সারাবছর শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। ক্যাম্পাসের সর্ববৃহৎ জেলাভিত্তিক এসোসিয়েশন, সক্রিয় ও শক্তিশালী বন্ধনের এসোসিয়েশন হিসেবেও তিনি নিজ সংগঠনকে উল্লেখ করেন। 
আরও খবর