নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

মিরপুরে জনবল সংকটে বন্ধ জন্মনিবন্ধন কার্যক্রম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 06:21:52 am

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর অঞ্চল ৪ বা মিরপুর ১০ নম্বর এলাকায় জন্মনিবন্ধন কার্যক্রমে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।


সোমবার (৩ এপ্রিল) অভিযানের পর দুদকের জনসংযোগ দপ্তর জানায়, সংস্থাটির প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শ্রান্তি বিনোদন ছুটিতে থাকায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।


অভিযানে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রমে জনগণকে হয়রানির প্রাথমিক সত্যতা পায় এনফোর্সমেন্ট ইউনিট। তবে যার বিরুদ্ধে অভিযোগ তার পরিচয় জানায়নি এনফোর্সমেন্ট ইউনিট।


আরও জানা যায়, টিম অভিযানকালে জানতে পারে, সহকারী রেজিস্ট্রার থানা হেফাজতে আছেন। তাই লোকবলের অভাবে বর্তমানে জন্মনিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে। আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জনবল চেয়ে চিঠি দিয়েছেন। পরবর্তী সময়ে টিম ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। তারা আগামী রোববারের মধ্যে জনবল সরবরাহ করবেন বলে এনফোর্সমেন্ট টিমকে জানান।


দুদক এনফোর্সমেন্ট ইউনিট সোমবার ৫টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেয়। এরমধ্যে ২টি অভিযান ও ৩টি দপ্তরে পত্র প্রেরণ করা হয় বলে জানায় জনসংযোগ দপ্তর।

আরও খবর