শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

ব্যবসায়ীদের ঈদের স্বপ্ন পুড়ে ছাই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 07:38:48 am

মার্কেটের কাছাকাছি থাকেন এমন কয়েকজন ব্যবসায়ী তাদের দোকানের কিছু কিছু মালামাল সরিয়ে নিতে পেরেছেন। তবে, তা একেবারেই নগণ্য। কথাগুলো বলছিলেন— পুলিশ হেডকোয়ার্টার সংলগ্ন মহানগর শপিং কমপ্লেক্সের মায়ের দোয়া গার্মেন্টসের মালিক শহিদুল ইসলাম।


রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুনের বিষয়ে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে তার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ভোরের দিকে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসেছি। আরও কয়েকজন দোকানি ততক্ষণে চলে এসেছিলেন। আমরা মার্কেট থেকে মালামাল বের করে আনার চেষ্টা করেছিলাম। তবে, ধোঁয়ার কারণে ১০ ভাগের একভাগ মালামালও বের করে আনতে পারিনি।


দোকানি লাবলু বলেন, একেবারে রাস্তার পাশে যাদের দোকান ছিল তারা বের করে আনতে পেরেছেন। আমাদের দোকানের ৬০ থেকে ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই আনতে পারিনি। যারা এনেছেন তাও খুবই নগণ্য। রোজার ঈদে ব্যবসায়ীরদের বাড়তি স্বপ্ন থাকে। সবার স্বপ্নই আগুনে পুড়েছে।


এর আগে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।


শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫০টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে