দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

বানিয়াচংয়ে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ করলেন এমপি মজিদ খান

 "কৃষিই সমৃদ্ধি" এই শ্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে ২০২২-২৩  অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। 


 বুধবার(৫ এপ্রিল)  সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও উপসহকারি কৃষি কর্মকর্তা ফারুক আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক। এ সময় প্রধান অতিথির বক্তব্য এমপি আব্দুল মজিদ খান বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় আনার জন্য সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধু জানতেন, তাঁর দেশের মাটিতে সোনা ফলে। তাই তিনি কৃষির প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন। বর্তমান কৃষিবান্ধব সরকারও বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে। তাই আজ আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। এমপি মজিদ খান আরো বলেন, এবছর আগাম বৃষ্টি হচ্ছে। তাই ফসল ৬০-৭০% পেকে গেলে সেই ফসল কেটে ঘরে তোলার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তজমুল হক চৌধুরী, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি বানিয়াচং সভাপতি এস এম খোকন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান,হায়দারুজ্জামান খান ধন মিয়া,আরফান উদ্দিন,আনোয়ার হোসেন,মঞ্জু কুমার দাস, এরশাদ আলী,শামীম চৌধুরীসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ। 

এসময় ৭শ ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে ব্রি-৪৮ ধান বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।

আরও খবর