শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

স্কাউটিং করবো,স্মার্ট বাংলাদেশ গড়বো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপ কর্তৃক " বিশেষ ডে ক্যাম্প,স্কাউট ওন ও ইফতার ২০২৩" অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ঠা এপ্রিল) "স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো"-শ্লোগানকে সামনে রেখে এই আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে রোভার ও অতিথিদের মাধ্যমে কুরআন তেলাওয়াত, গীতা পাঠ,উপাখ্যান, ইসলামিক সংগীত ও স্কাউটদের একান্ত নিজস্ব অনুষ্ঠান স্কাউটস ওন মূল্যায়ণ করা হয়।


স্কাউট প্রতিজ্ঞা ও আইনকে পরিপূর্ণ ভাবে উপলব্ধি করার জন্য এ অনুষ্ঠান যা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়।  এই অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় মহাপুরুষগণের ঘটনাবহুল জীবনের সাথে স্কাউট আইন ও প্রতিজ্ঞার মিল রয়েছে, এমন বিষয় উপস্থাপন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো. ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কমিটির সম্পাদক ও কুমিল্লা জেলা রোভারের সহকারী কমিশনার  মো. জিয়া উদ্দিন, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের প্রকাশনা কমিটির সদস্য মহিউদ্দিন লিটন,  কুমিল্লা জেলা রোভার স্কাউট লিডার পিআরএস দিদারুল হক রিমন, ক্যান্টনমেন্ট কলেজের  রোভার স্কাউট লিডার শহীদুল ইসলাম।


এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি ও কুমিল্লা ভিক্টোরিয়া রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট তুহিন মিয়া, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট শাহরিয়ার রহমান ইমন, কুমিল্লা পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের রোভারমেট আরমান,সোনার বাংলা কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট রিফাত। 


আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকলীন  রোভারমেট মোঃ  কাউছার  হামিদ জীবন, সাবেক সিনিয়র রোভারমেট মোঃ খোরশেদ আলম, সাবেক সিনিয়র রোভারমেট আবদুর রহমান,সাবেক গার্ল ইন সিনিয়র রোভারমেট সুবাহ ইয়াসমিন বন্যা,রোভারমেট মুশফিকুর রহমান মুশফিক ও বর্তমান সিনিয়র রোভারমেট মাহমুদুল হাসান এবং গার্ল ইন সিনিয়র রোভারমেট  জাকিয়া সুলতানা বিথী ও বর্তমান সকল রোভার ও গার্ল ইন রোভাররা।


এছাড়াও ডে ক্যাম্পের অংশ হিসেবে রোভার ও গার্ল ইন রোভাররা বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে।

আরও খবর