শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাকিয়ার নানি বাড়িতে ইফতারের স্বপ্ন চূর্ণ করে দিল ট্রাক্টর


জাকিয়ার নানি বাড়িতে ইফতারের স্বপ্ন চূর্ণ করে দিল ট্রাক্টর। ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ দিতে হলো জাকিয়াকে । 


ইফতারের দাওয়াত খেতে ভাই রহিম উদ্দীনের (১৫) বাইসাইকেলে চড়ে নানিবাড়ি যাচ্ছিল বোন জাকিয়া (১১) আক্তার। রাস্তায় ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে জাকিয়া। এ সময় জাকিয়াকে একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। 


আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। জাকিয়া আক্তার উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গুচ্ছ গ্রামের নির্মাণশ্রমিক জাকারুল ইসলামের মেয়ে। এ ঘটনায় ট্রাক্টরচালক শাহিনকে আটক করেছেন স্থানীয়রা।


নিহত জাকিয়া আক্তারের বড় ভাই বাইসাইকেলচালক রহিম উদ্দীন বলে, ‘নানির বাড়িতে ইফতারের অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি ও আমার ছোট বোন বাইসাইকেলে নানিবাড়ি কাশুয়া খাদেমগঞ্জ গ্রামে যাচ্ছিলাম। পথে নাগরভিটার ক্যাম্পের সামনে একটি ট্রাক্টরকে সাইড দিয়ে গিয়ে আমার বোন সাইকেল থেকে পড়ে যায়। তখন ট্রাক্টরের চাকা বোন জাকিয়ার বুকের ওপরে দিয়ে যায়।’ 


রহিম আরও বলে, ‘আমিসহ স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 


এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকে কাতর বাবা জাকারুল ইসলাম। বালিয়াডাঙ্গী থানার সামনে কান্নারত অবস্থায় বলেন, ‘কোনো দাবিদাওয়া নেই, মেয়েকে দাফন করতে চাই।’


বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে মেয়েটির বাবা জাকারুল। কারও কোনো অভিযোগ না থাকায় মেয়েটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও খবর