উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

মিঠাপুকুরে চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান

মিঠাপুকুরে চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান


মিঠাপুকুর প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় উদীয়মান তারুণ্যের আইকন, জনগণের বন্ধু ও জনবান্ধব ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদারের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।২৫ শে আগস্ট ১৯৭৯ সালের এই দিনে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।


বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখা অফিসে ক্লাবের সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকা মিঠাপুকুর প্রতিনিধি মেহেদী হাসান রিপুলের নেতৃত্বে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার প্রতিনিধি শামীম রানা, ক্লাবের সিনিয়র-সভাপতি ও একুশের সংবাদ পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি শহিদুল ইসলাম, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন দা নিউজ প্লাস রংপুর প্রতিনিধি,  বাংলাদেশের খবর ও দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি , ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ইসলাম, সাপ্তাহিক বার্তা বিচিত্রা পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি রতন বাবু, দৈনিক মর্নিং গ্লোরি পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি রাখিবুল ইসলাম রাখিব, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক তালাশটাইম পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি ইমরুল হাসান ও দ্য নিউজ প্লাস টেলিভিশনের ক্যামেরা পার্সন রায়হান কবির উপস্থিত ছিলেন।


সাইদুর রহমান তালুকদার মিঠাপুকুর উপজেলার সদর দুর্গাপুর ইউনিয়নের পরপর দুইবার বিপুল ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে তার চাচা হাফিজুর রহমান তালুকদার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।


সম্মাননা স্মারক প্রদান করা শেষে তরুণ উদীয়মান এই চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে দোয়া ও মাগফিরাত কামনা করেন ক্লাবের সদস্যরা। আগামীতে সততার সহীদ ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশা করেন গণমাধ্যম কর্মীরা।


শামীম রানা

মিঠাপুকুর প্রতিনিধি

তারিখ : ২৫/০৮/২০২২

মোবাইল : ০১৭৪৪-৮৯৬৫৮৮


Tag
আরও খবর