‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা স্থিতিশীল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-08-2022 02:03:06 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তিনি ঝুঁকিমুক্ত নন। শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে তার মেয়ে পৃথা।


তিনি বলেন, ‘আলহামদুল্লিাহ। মা আগের চেয়ে ভালো আছেন। তবে তিনি ঝুঁকির বাইরে নন। পুরোপুরি সুস্থ হতে তার অনেক পথ পাড়ি দিতে হবে।’


সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সেব্রিনা ফ্লোরার চিকিৎসা চলছে। তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর জানান, অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বেশ কিছুদিন ধরে পিত্তনালির সমস্যায় ভুগছিলেন। অস্ত্রোপচারের সময় কিছু জটিলতা হয়। এরপর শারীরিক অবস্থা বেশ খারাপ হয়। উন্নত চিকিতসার জন্য চলতি মাসের প্রথম সপ্তাহে তাকে বিদেশে নেয়া হয়।


পৃথা জানান, তার মা ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন কারণ তার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। পেটের তরল ফুসফুসে চাপ দেয়ায় তিনি এই কষ্ট পাচ্ছেন। এর বাইরে ফুসফুসে তেমন কোনো জটিলতা নেই। প্যানক্রিয়াটাইটিসের (অগ্ন্যাশয়ের প্রদাহ) কারণে তার পেটে যে অস্বস্তি তৈরি হয়েছে তা কমে না যাওয়া পর্যন্ত তাকে ভেন্টিলেটরেই রাখা হবে।


সেব্রিনা ফ্লোরার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। বৃহস্পতিবার ফেসবুকে ছড়ায় তিনি মারা গেছেন। তবে এটি গুজব বলে সঙ্গে সঙ্গে নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্টরা।


মায়ের আপডেট নিয়মিত দিতে না পারায় দু:খ প্রকাশ করেন পৃথা। বলেন, ‘এই বিপদের সময়ে পরিবার, বন্ধু ও সহকর্মীদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা ও সাপোর্ট পাচ্ছি তা বলে প্রকাশ করতে পারব না। এ জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চেষ্টা করছি, তার আপডেট দিতে। কিন্তু সব সময় পারছি না। কারণ তার শারীরিক অবস্থার উন্নতি নিয়েই আমরা বেশি মনোযোগী।’

মায়ের সুস্থার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন পৃথা।


২০২০ সালের করোনা মহামারির শুরু সময় করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন সেব্রিনা ফ্লোরা। প্রতিদিন দুপুর ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে হাজির হতেন। দেশের মানুষ ঠিক ওই সময় টেলিভিশনের সামনে উপস্থিত হতেন। মহামারি পরিস্থিতি নিয়ে দেশবাসীকে নির্দিষ্ট সময়ে জানানোর একটি ধারা তিনি চালু করেছিলেন। সেই থেকে তার নামটি বেশ পরিচিতি পায়।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে