তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

জয়পুরহাটের আক্কেলপুরে বাণিজ্যিকভাবে আলুর চিপস তৈরী করে গ্রামের অধিকাংশ মানুষ সাবলম্বী

জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার একটি গ্রামে বাণিজ্যিকভাবে আলুর চিপস তৈরির মাধ্যমে    অভাব দূর করে প্রায় এক হাজার পরিবার স্বাবলম্বী হয়েছে। 

স্থানীয় চাহিদা মিটিয়ে এসব চিপস রাজধানী ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়। হাতে তৈরি করা এসব আলুর চিপসের চাহিদাও রয়েছে ব্যাপক। 

আক্কেলপুর পৌর সদরের শ্রীকৃষ্টপুর ও কেশবপুর গ্রামে গেলেই দেখা যায় পরিবারের নারী-পুরুষরা মিলে আলুর চিপস তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ আলু সেদ্ধ করছেন, কেউ কাটছেন, আবার কেউ কাটা আলুর চিপসগুলো রোদে শুকাতে দিচ্ছেন।

এটি তৈরি করতে খাটুনি একটু বেশি হলেও এখন পর্যন্ত লোকসানের মুখ দেখতে হয়নি তাদের। স্থানীয় বাজার থেকে (ক্যাটিনাল) আলু বাজার দর অনুযায়ী সংগ্রহ করে সেদ্ধ করার পর মেশিন না থাকায় হাতে কেটে রোদে শুকিয়ে তৈরি হচ্ছে চিপস। এক মন আলু থেকে ১০-১২ কেজি চিপস তৈরি হয়। আর সেই শুকনো আলুর চিপসগুলো বাজারে বিক্রি করে লাভবান হয়েছেন প্রায় এক হাঁজার পরিবার।
যেসকল ব্যবসায়ীর পুঁজি বেশি তারা বেশি করে আলু কিনে চিপস তৈরি করে সংরক্ষণ করেন। 

বিভিন্ন এনজিও থেকে চড়াসুদে ঋণ নিয়ে কোন ভাবে ব্যবসা পরিচালনা করে আসছে বলে শ্রীকৃষ্টপুর গ্রামের চিপস ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, পাঁচ মন আলু সিদ্ধ করে কেটে সেগুলো রোদে শুকিয়ে এক মন শুকনো চিপস তৈরি করা হয়। এক মন শুকনো একমন চিপস তৈরি করতে ৩ থেকে সাড়েতিন হাজার টাকা খরচ হয়। সময় লাগে দুই দিন। আর এক মন চিপস বাজারে পাইকারি বিক্রি হয় সাড়ে ছয় হাজার টাকায়। দুইদিনে লাভ হয় আড়ায় হাজার টাকা। আর তেলে ভেজে হাতে বিক্রি করলে ১০ থেকে ১২ হাজার টাকা লাভ হয়। সাধারণত আমরা তেলে ভেজে হাতে বিক্রি করি। বাপ দাদার এ ব্যবসা এখনো আমরা করে আসছি। এ ব্যবসা করে পরিবারের কিছুটা লাভবান হয়েছেন, আমাদের ছেলে মেয়েরা স্কুলে লেখাপড়া করছে। আমাদের ভালোই উন্নতি হয়েছে।

পৌর মেয়র মোঃ শহিদুল আলম চৌধুরী জানান, শ্রীকৃষ্টপুর গ্রামে আলুর চিপস তৈরির ফলে খাদ্য হিসেবে আলুর বহুবিদ ব্যবহার হচ্ছে। সরকার যদি এই শিল্পের সাথে জড়িত পরিবার গুলোকে প্রয়োজনে সহজ শর্তে ঋণ সহায়তা দেন তাহলে এই পরিবারগুলো গ্রামীণ অর্থনীতিতে বিশাল অবদান রাখবে।

এ ব্যাপারে আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন বলেন, আলুর বহুবিদ ব্যবহার নিশ্চিত করতে পুরুষের পাশাপাশি নারীদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে আলুচাষিদের উৎপাদিত আলুর ন্যায্যমূল্যও নিশ্চিত হবে।


আরও খবর