চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

ডিএসইর এমডির দায়িত্ব পাচ্ছেন সাইফুর রহমান মজুমদার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-08-2022 02:33:59 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছে পরিচালনা পর্ষদ। আগামী দুই সপ্তাহের মধ্যে এ পদত্যাগপত্র কার্যকর হবে বলে জানিয়েছেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান। 


পদত্যাগপত্র কার্যকর হলে ভারপ্রাপ্ত হিসেবে চিফ অপারেটিং অফিসার (সিওও) সাইফুর রহমান মজুমদার এমডির দায়িত্ব পালন করবেন। তাছাড়া নতুন এমডি নিয়োগের জন্য শিগগিরই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান ডিএসইর চেয়ারম্যান। 




ডিএসইর কর্মকর্তাদের পদোন্নতিসহ পরিচালনা পর্ষদের সঙ্গে নানা বিষয়ে মনোমালিন্য হলে গত সোমবার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তারিক আমিন ভূঁইয়া। 


এখন পদোন্নতি পাওয়াদের কী হবে এ প্রশ্নের জবাবে ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, ‘সিনিয়র জিএম পদে পদোন্নতির সিদ্ধান্ত বাতিল করেছে পরিচালনা পর্যদ। বাকি পদে পদোন্নতি পাওয়াদের বিষয়ে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 


তারিক আমিন ভূঁইয়ার সিদ্ধান্ত ছিল, আগামী সেপ্টেম্বরের মধ্যেই অলটারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) ও এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড (ইটিএফ) চালু হবে। ঘোষিত সময়েই সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে কি না জানতে চাইলে ডিএসইর চেয়ারম্যান বলেন, ‘এটিবি ও ইটিএফ নিয়ে এমডি ছাড়াও স্টক এক্সচেঞ্জের সবাই একযোগে কাজ করছেন। সুতরাং সময় মতো চালু হতে হবে। এতে কোন সমস্যা হবে না।’

আরও খবর