নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ফুলবাড়িতে নিয়ম বহির্ভূতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান


কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের বিধান উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের অভিযোগ উঠেছে। 


উপজেলার রাবাইতারী আদর্শ বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অবসরজনিত কারনে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষককে দায়িত্ব না দিয়ে কলেজ শাখার এক জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়ায় এ অভিযোগ ওঠেছে। 


স্থানীয়রা জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের বিদায়ী অধ্যক্ষ ও  সভাপতি দু'জনে মিলে এ কাজ করেছেন।  এঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষক ফুলবাড়ি  উপজেলা প্রেসক্লাব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগে জানাগেছে, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হোসেন আলী ৬ এপ্রিল ২০২৩ অবসরে যান। সরকারি পরিপত্র অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অবসরে যাবার আগে তার সহকারী প্রধান বা উপাধ্যক্ষকে দায়িত্বভার প্রদানের নিয়ম থাকলেও সেসবের তোয়াক্কা না করে একজন সিনিয়র প্রভাষককে দায়িত্বভার প্রদান করা হয়েছে। 


সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সরকারি বিধিমালা অনুযায়ী আমার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার কথা থাকলেও মোটা অংকের টাকার বিনিময়ে সদ্য বিদায়ী অধ্যক্ষ  মহোদয় আমাকে বঞ্চিত করেছেন।  আমার অধিকার ও প্রাপ্যতা ফিরে পেতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।  


সদ্য বিদায়ী অধ্যক্ষ হোসেন আলী বলেন, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র প্রভাষক এস এম রেজাউল হক কে দায়িত্বভার প্রদান করা হয়েছে। 


এ বিষয়ে রাবাইতাড়ি গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি মাহফুজার শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্তের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি রেগে গিয়ে উল্টো প্রশ্ন ছুঁড়ে বলেন, আপনি কি আমার অথরিটি? আপনাকে কেন বলবো! 


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট বলেন, বিধি বহির্ভূতভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। 


ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্ত সুমন দাস বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন।



আরও খবর