দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’

৩০ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দেন জাহাঙ্গীর আলম।



নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় ‘রহমত উল্যা আজিজা ফাউন্ডেশন’ এর উদ্যোগে প্রায় ৩০ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা করেছেন। উপহারের মধ্যে রয়েছে শাড়ি ও লুঙ্গি।



বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এ উপহার বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।



বৃহস্পতিবার সকালে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নয়নপুর বাজার এই ঈদ উপহার বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরবর্তীতে একই ইউনয়নের দেলিয়াই বাজার, খিলপাড়া ইউনয়ন পরিষদ, রামনারায়নপুর ইউনয়ন এবং সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়ন পরিষদ কার্যালয়, মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্থানে এ ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।

জাহাঙ্গীর আলম বলেন, গরীব-অসহায় মানুষ নতুন জামা পরে হাসিমুখে ঈদ উদযাপন করবে এটাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার সামগ্রী সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সহায়তায় আমি এ এলাকায় উন্নয়নের কাজ করে যাচ্ছি। সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য কাজ করে যাবেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যা পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও খবর