বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক হাইওয়ে পুলিশ কনস্টেবলের নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস

শ্রীমঙ্গলে ইসলামী ছাত্র মজলিসের ইফতার মাহফিল ও আলোচনা সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘আত্ম গঠন ও আদর্শ সমাজ বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষক’ এক আলোচনা সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (৬ এপ্রিল) শহরের ভানুগাছ রোডস্থ টি ভ্যালি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। 


ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রাফি উদ্দিন মাবরুর এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আবিদ হাসান এবং উপজেলা বায়তুলমাল সম্পাদক নাঈম হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা সোহাইল আহমদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আনিসুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, সাংবাদিক, লেখক, কলামিস্ট ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এবং সাবেক শহর ছাত্র মজলিসের সেক্রেটারি ইনাম উল্লাহ খান রুবেল।


ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ বলেন, অনৈতিক ও আদর্শহীন সমাজ ব্যবস্থার কারণে ছাত্র সমাজ আজ চরম বিপর্যয়ের শিকার। মাদক, ইভটিজিং, ধর্ষণ, গুম খুনসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে ছাত্র সমাজ। এহেন পরিস্থিতিতে নৈতিক চরিত্রের মাধ্যমে এবং তাকওয়ার ভিত্তিতে আদর্শ সমাজ বিনির্মাণে ছাত্র মজলিসের কর্মীদের ছাত্র এগিয়ে আসতে হবে।


বিশেষ অতিথির আলোচনায় জেলা সভাপতি আনিসুল ইসলাম বলেছেন, পবিত্র রমজান কুরআন নাজিলের মাস। মানবজাতির মুক্তি ও কল্যাণের পথনির্দেশিকা রয়েছে এই মহাগ্রন্থ আল কুরআনে। কুরআনের আলোকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার জন্য তাকওয়া অর্জনের উদ্দেশ্যে রমজানের রোজা ফরজ করা হয়েছে। ইসলামী কল্যাণ রাষ্ট্রে উত্তরণের জন্য প্রয়োজন তাকওয়াবান ব্যক্তি গঠন। আর তাকওয়াবান ব্যক্তি গঠনে এককভাবে কাজ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।


বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক, কলামিস্ট ও লেখক মুফতি এহসানুল হক বলেছেন, রহমত, মাগফিরাত, নাজাত এবং তাকওয়া অর্জনের মাস রমজান। মাহে রমজানের চেতনায় তাকওয়া অর্জন করার মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ মাসেই মানবতার মুক্তির সনদ আল কুরআন অবতীর্ণ করা হয়েছিল। তাই কুরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, বুঝা এবং কুরআনের আলোক সমাজ বিনির্মাণ করাই রমজানের মূল শিক্ষা। 


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ছাত্র মজলিস সভাপতি সুলতান আহমদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রাক্তন সভাপতি হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, সাদিকুর রহমান, আব্দুস সালাম এবং শ্রমিক মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাসুদ রানা প্রমুখ।


আরও খবর
6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

৬ ঘন্টা ২৭ মিনিট আগে