ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

নারীদের অবজ্ঞা করে উন্নয়ন অসম্ভব - সংস্কৃতি প্রতিমন্ত্রী


নারীসমাজের উন্নয়ন ছাড়া রাষ্ট্রের উন্নয়ন অসম্ভব বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ।


গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লুতে তিন দিনব্যাপী এম এন্ড এম কর্তৃক আয়োজিত গ্র্যান্ড ঈদ এক্সিবিশনের শুভ উদ্বোধন করে একথা বলেন তিনি।


উদ্বোধনের আগে তিনি বিভিন্ন দোকান ঘুরে দেখার পাশাপাশি বিক্রেতাদের সাথে বিভিন্ন পণ্য নিয়ে কথাও বলেন। এ মেলার মধ্যদিয়ে বিভিন্ন উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিষ্ঠিত গ্রুপ প্যাভিলিয়ন সাজিয়ে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। মেলায় দেশের পণ্যসহ দেশের বাইরের পণ্যও বিক্রি করা হচ্ছে।


সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, নারীরা এখন সমাজে আর পিছিয়ে নেই। সব ক্ষেত্রে পারর্দশী। নারীদের অবজ্ঞা করে উন্নয়ন অসম্ভব। নারীসমাজের উন্নয়ন ছাড়া রাষ্ট্রের উন্নয়ন অসম্ভব বলে মন্তব্য করেন।


তিনি আরও বলেন, নারী সমাজ বর্তমানে ঘরে বসে নেই। অফিস-আদালত ব্যবসা-বাণিজ্য সবক্ষেত্রে তাদের অবস্থান সুসংহত করেছে। পড়ালেখায়ও তারা ছাত্রদের তুলনায় এগিয়ে আছে। এক সময়ের সুবিধাবঞ্চিত নারীরা আজ রেডিসন ব্লু’র পাঁচতারা হোটেলের একটি মিলনায়তনে ইদ ফেস্টিভ্যাল উদযাপন করাটা গৌরবের বিষয়।


অনুষ্ঠানের আয়োজক এম এন্ড এম বিজনেজ কমিউনিকেশনের সিও মানজুমা মোর্শেদ। এ সময় রেডিসন ব্লু’র সিও বিগ্রেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহম্মদ আলী(অব.), সাউথ ইস্ট ইউনিভার্সিটির লেকচারার আনিকা নাওরিনসহ অসংখ্য ক্রেতা ও দর্শণার্থী উপস্থিত ছিলেন

আরও খবর