দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

ভূরুঙ্গামারীতে ১১ জুয়াড়ীকে আটক করে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১১ জুয়াড়ীকে আটক করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।


গোপন সংবাদের ভিত্তিতে ৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতেছড়াএলাকার মৃত আবেদ আলী ব্যাপারীর ছেলে মোঃ আনিছুর রহমান (৩০)এর বাড়ীতে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করে থানা পুলিশ । 


গ্রেপ্তারকৃতরা হলেন নাগেশ্বরী থানাধীন চর লুছনী এলাকার মৃত আকবর আলীর ছেলে মোঃ খয়বর আলী (৪০), মৃত আবেদ আলীর ছেলে মোঃ ফজলু মিয়া (৩৫), ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মৃত রোস্তম আলীর ছেলে মোঃ এরশাদুল হক (৫০), মৃত আনসার আলী মোল্লার ছেলে মোঃ জাক্কু মোল্লা (৪৫),মোঃ ওয়াজেদ মন্ডল এর ছেলে মোঃ শাহীন মন্ডল (৩৮)। বাগভান্ডার খয়বর মোড়েরএকাব্বর আলীর ছেলে


মোঃ মোফাজ্জল হোসেন (৪০)। কচাকাটা থানাধীন মৃত আহম্মেদের ছেলে মোঃ কোরবান আলী (৫০), -মৃত জহর উল্লাহ এর ছেলে মোঃ আব্দুস সামাদ (৫৫), আলা উদ্দিনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৩), -মৃত আমির আলীর ছেলে মোঃ লুৎফর রহমান (৫০), ও মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ জহুরুল ইসলাম (৪৫)। তারা সকলেই পেশাদার জুয়াড়ী বলে জানা যায়।




পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে থানা পুলিশের একটি দল দক্ষিণ ভরতেছড়া এলাকার মোঃ আনিছুর রহমান (৩০)এর বাড়ীতে অভিযান চালায় । এ সময় বসত বাড়িতে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। জুয়া খেলার নগদ ২৮,০৩০/- (আটাশ হাজার ত্রিশ) টাকা, ০৬ টি মোবাইল ফোন, ০৪ সেট তাস ও জুয়ার খেলায় ব্যবহৃত সাদা মার্কিণ কাপড় এবং জুয়ার আসর হতে ০৩ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।


ভূরুঙ্গামারী থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন তাদের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং ১২ তাং ০৭/০৪/২৩ ইং, ধারাঃ ধারাঃ ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়েছে এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।

আরও খবর