ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

চট্টগ্রাম আকবর শাহে পাহাড় ধস, নিহত ১ আহত ৪


চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় পাহাড় ধসে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে আকবারশাহ থানার বেলতলি ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।


এ ঘটনায় খোকা (৪৫) নামে এক যুবকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালী উদ্দিন আকবর। এতে আরও ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক বলেন, পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালা করছে ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ। এখনও উদ্ধার অভিযান চলছে। বিস্তারিত পরে জানা যাবে।


এদিকে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছে ,সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ সময় জেলা প্রশাসক বলেন, মৃতের দাফন কাফনের জন্য ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে। এছাড়া আহতদের চিকিৎসা সহায়তা দেয়া হবে।


পরে ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি কমিটির বাকি সদস্যরা হলেন, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), সিটি কর্পোরেশনের মেয়রের প্রতিনিধি , সিডিএ প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি।


এর আগে, গত বছরের ১৮ জুন শাহ থানার এক নম্বর ঝিল এবং বিজয় নগর এলাকা গভীর রাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতে হওয়া ওই ধসে প্রাণ হারায় ৪ জন।


 

আরও খবর