ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কলার দ্বিতীয় রাজধানী লাল মাটির গড় মধুপুর

টাঙ্গাইলের মধুপুর গড় আনারসের রাজধানী হলেও কলার দ্বিতীয় রাজধানীও এ গড়। লাল মাটিতে আনারসের পাশাপাশি ব্যাপক পরিমানে কলার চাষ হয়ে থাকে। লাল মাটির উর্বর মৃত্তিকা কৃষি ফসল উৎপাদনের জন্য বিশেষ উপযোগী। তাই উ”ু বন্যামুক্ত মধুপুরে প্রচুর পরিমানে আনারস, পেঁপে, আদা, কচুসহ রের্কড পরিমানে কলা চাষ হয়ে থাকে। তাই স্থানীরা মধুপুর গড়কে কলার দ্বিতীয় রাজধানী বলে থাকে। প্রতি বছরের মত এ বছরও কলার বাম্পার ফলন হয়েছে। আনারসের মতো গড় অঞ্চলের কলারও সুনাম সারা দেশে ছড়িয়ে পড়েছে। তবে কৃষকের উৎপাদন খরচ বেড়ে গেলেও ভালে দাম পাচ্ছে চাষীরা। চাষী পাইকারদের সুবিধার জন্য জলছত্র ট্রাক ড্রাইভার্স ইউয়িন তাদের নিজস্ব অফিসে থাকা খাওয়ার সুবিধার জন্য আবাসিকহোটেল ও রেস্তোরার ব্যবস্থা করে কলার বাজারকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। আর কৃষি বিভাগ বলছে, এবার কলার ভালো দাম পাচ্ছে চাষীরা। মাত্রাতিরিক্ত সার কীটনাশক ব্যবহারে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। খরচ কমানো ও নিরাপদ কলা চাষে ব্যাগিং পদ্ধতিসহ বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। 


জানাযায়, টাঙ্গাইলের মধুপুর গড়ের উর্বর লাল মাটিতে দিন দিন বাড়ছে কলার আবাদ। প্রতি বছরের মতো এ বছরও ফলন হয়েছে ভালো। মধুপুর গড়ের বাগান, বাজার ও জলছত্র কলার হাট থেকে প্রতিদিন প্রায় কোটি টাকার কলা বিক্রি হয়ে থাকে। এ বছর উপজেলায় ২৩৫৫ হেক্টোর জমিতে সাগর, সর্বি, বিচি, চাম্পা কলাসহ বিভিন্ন প্রজাতির কলা আবাদ করা হয়েছে। কলাকে কেন্দ্র করে মধুপুুরের জলছত্র নামক স্থানে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে উঠেছে দেশের বৃহত্তর কলা বাজার। এ বাজার মূলত শুক্র ও মঙ্গলবার কিন্তু কলার উৎপাদন বেশী ও চাহিদার কারণে সপ্তাহে ছয় দিন কলা বেচা-কেনা হয়ে থাকে। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে সহজেই দেশের বিভিন্ন স্থানে কলা সরবরাহ করা যায়। কলা কিনতে আসেন বিভিন্ন জেলার পাইকাররা। গড় এলাকার কলার গুণগতমান ভালো থাকার কারণে দেশে জুড়ে চাহিদা রয়েছে। কলা আনা নেওয়ার জন্য জলছত্র বাজারেই গড়ে তোলা হয়েছে ট্রাক ও কর্ভাড ভ্যান ডাইভার্স ইউয়িন। সহজেই বাহন পাওয়ার যাওয়ার কারণে দুর থেকে পাইকারদের কলা নিতে গাড়ীর কোন সমস্যা হয় না। সহজেই দেশের বিভিন্ন প্রান্তে কলা নেওয়া যায়। ট্রাক অফিসেই পাইকার ড্রাইভার পর্যটক থাকা খাওয়ার ব্যবস্থা করায় বাজারের সমৃদ্ধি হচ্ছে।


তবে সার, কীটনাশক ও জ্বালানী তেলের দাম বেড়ে যাওয়ায় কলা চাষে খরচ আগের তুলনায় বেড়ে গেলেও এ সময়ে ভালো দাম পাচ্ছেন বলে জানান চাষীরা। 


কলা বিক্রি করতে আসা চাষী ও পাইকাররা জানান, বাজারে আকারভেদে প্রতি ছড়ি কলা বিক্রি হচ্ছে ২০০ থেকে ৬০০ টাকা দরে। গড় এলাকার বিভিন্ন বাগান বাজারে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কিশোরগঞ্জ, পাবনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার এসে কলা কিনে নিয়ে যাচ্ছে। এ এলাকার কলার গুণগত মান ভালো থাকায় দেশ জুড়ে রয়েছে চাহিদা। ভালো দামে বিক্রি হচ্ছে কলা। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পাইকার। শীত কমে যাওয়ায় বাড়তে শুরু করেছে দাম। রমজানে আরো দাম বাড়বে। চড়া দামে কলা কিনেও ঢাকাসহ বিভিন্ন জেলায় নিয়ে সেখানেও আশানুরূপ লাভ পাচ্ছে বলে জানান পাইকাররা। 


মধুপুর উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল জানান, এ বছর মধুপুরে ২৩৫৫ হেক্টোর জমিতে সাগর, সর্বি, বিচি, চাম্পা কলাসহ বিভিন্ন প্রজাতির কলা আবাদ করা হয়েছে। কলার ফলন ভালো হওয়ায় চাষীরা দামও পাচ্ছে ভালো। তবে কিছু কিছু চাষী মাত্রাতিরিক্ত সার ব্যবহার করায় তাদের খরচ বেড়ে যাচ্ছে। খরচ কমানো জন্য ব্যাগিং পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে চাষীদের পরামর্শ দেয়া হচ্ছে।


মধুপুর গড় কে আনারসের রাজধানী বলা হলেও এ এলাকার উর্বর লাল মাটিতে দিন দিন কলা চাষে ঝুঁকছেন চাষীরা। বাজারের ট্রাক অফিসে সুযোগ সুবিধা থাকায় বাড়ছে পাইকার। অল্প জমি অধিক ফসল চাষ করে অর্থনৈতিক ভাবে এগিয়ে যাওয়ার জন্য কৃষক কলা চাষে এগিয়ে যাচ্ছে। 

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে