নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

আমতলীতে সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৯ জনের বিরুদ্ধে চাদাবাজীর মামলা।

 বরগুনার আমতলীর গুলিশাখালী ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম মিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মঙ্গলবার বরগুনা দ্রুত বিচার ট্রাইবুন্যালে চাদাবাজীর অভিযোগে মামলা দায়ের করেছেন একই ইউনিয়নের গুলিশাখালী গ্রামের মৃত মজিদ পঞ্চায়েতের ছেলে মো. সামসু পঞ্চায়েত।


মামলা সূত্রে জানা যায় মামলার ১ নং আসামী মো. নুরুল ইসলাম তার স্ত্রীর নামে গুলিশাখালী এলাকায় ন্যাশনাল ব্রিক ম্যানুফেকচার নামক ইটভাটা পরিচালনা করে আসছেন।উক্ত ভাটাটি জনসাধারন ও বিদ্যালয়গামী ছাত্র / ছাত্রী ও এলাকার শিশুদের জন্য খুবই ক্ষতির কারন হয়ে দাড়িয়েছে। ইটভাটা থেকে ৫০০ / ১০০০ হাজার মিটারের মধ্যে দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ১ টি মাধ্যমিক বিদ্যালয় ১টি বাজার ১টি ব্যাংক ও আশ্রয়কেন্দ্র , সরকারী উপ স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। 


ন্যাশনাল ব্রিকস ইটভাটার নির্গত ধোয়ার কারনে সংশ্লিষ্ট গ্রামের ফলফলাদিসহ কৃষকদের উৎপাদন ধ্বংসের মুখে। ইটভাটার ট্রাক ও হামজা চালানোর কারনে এলজিইডি কর্তৃক নির্মিত সরকারী রাস্তাগুলো ধ্বংসের পথে। ইটভাটা থেকে নির্গত ধোয়া পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।বর্তমানে ঐ ইটভাটার কারনে এলাকার বৃদ্ধ শিশু নারী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।


 যা একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এসব বিষয়ে প্রতিকার চেয়ে একই এলাকার আমান উল্লাহ লিটন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন যার নং ১৬১৯/২০২৩ যাহাতে ইটভাটার মালিক ও প্রতিপক্ষ আছেন। আমান উল্লাহ লিটন যে রিট পিটিশন দায়ের করেন তাতে তিনি এলাকার ক্ষতিগ্রস্থ জনসাধারনের গন স্বাক্ষরসহ জমা দেন। উক্তগনস্বাক্ষর তালিকায় ২ নং ক্রমিকে বাদীর স্বাক্ষর রয়েছে। এছাড়াও বাদী বিভিন্ন সময় ন্যাশনাল ব্রিক ম্যানুফেকচার নামক ইটভাটার কারনে ক্ষতির বিষয়ে সাংবাদিকদের তথ্যদেয় যা একাধিক পত্রিকায় প্রকাশিত হয়। একারনে মামলার আসামীরা বাদীর উপর ক্ষিপ্ত হয়। 


ঘটনার তারিখ গত ৩১ মার্চ শুক্রবার সকালে ৮টার সময় গুলিশাখালী সাকিনের ন্যাশনাল ব্রিকম্যানুফেকচার নামক ইটভাটার পশ্চিম পাশে পাকা রস্তার উপর মামলার বাদী সামসু পঞ্চায়েত দেখতে পেয়ে মামলার আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে বাদীকে পথ রোধ করে শক্তির মহড়া দেখাইয়া ত্রাসের রাজত্ব কায়েম করিয়া অতর্কিত ভাবে আক্রমন করে ১ নং আসামী মোঃ নুরুল ইসলাম মিয়া তাহার নিজের ব্যবহৃত লাল প্রাইভেট কারের মধ্য হইতে তাহার নিজের ব্যবহৃত শটগান বের করিয়া বাদীর পেটে ঠেকিয়ে বলে যে, এক এক করে ৩ রাউন্ড গুলি তোর পেটে আজ হোক কাল হোক ডুকাবো বলে এবং পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে নতুবা চাদাঁর টাকা না দিলে এলাকায় থাকতে দিবে না কোন ব্যবসা বানিজ্য করিতে দিবেনা মামলার বাদীকে।  


বাদীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন চলে আসায় বাদীকে আসামীরা জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। 


এ ঘটনায় মঙ্গলবার সামসু পঞ্চায়েত বাদী হয়ে বরগুনা বিজ্ঞ দ্রæত বিচার ট্রাইবুন্যালে মো. নুরুল ইসলাম (৫৫) মো. নুরুদ্দিন (৪৯) সালাম পঞ্চায়েত (৪৮) মো. মস্তফা(৪৮) মো.রোকন(৪৫)মো. ওহেদুল(৩৮) স্বপন মোল্লা(৪৫) মো.মোতালেব গাজী(৪২) মো. শাহিন গাজী(৪০)কে আসামী করে মামলা দায়ের করেন।


 এবিষয় জানার জন্য সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলমিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 


মামলার বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগ মোল্লা জানান, আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পিবিআইকে তদন্ত পুর্বক প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।

আরও খবর



খোলা আকাশের নিচে পাঠদান

১৫৩ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে