তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

ঘূর্ণিঝড় রিমাল : দুর্গত মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছে দিলো ইউএনও

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলো ইউএনও।

বুধবার(২৯মে) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের দুর্গত মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে ইউএনও সিফাত আনোয়ার তুমপা। এ সময় সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাসুম ও উপজেলা মৎস্য অফিসার ভিক্টর বাইন প্রমূখ ।

জানা যায় উপজেলার ৭টি ইউনিয়নে অনেক ঘরবাড়ি ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের শুরু থেকেই বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে গিয়ে শুকনো খাবার ও পানি বিশুদ্ধ করণ টেবলেট বিতরণ করে উপজেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রিমাল শেষে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট,নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া ও নলবুনিয়,ছোটবগী ইউনিয়নের মৌপাড়া ও পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জয়ালভাঙা এলাকায়সহ ৭টি ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ও দূর্গত  ৬ শতাধিক পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু ১ কেজি,সয়াবিন তেল ১ কেজি ও লবন ১ কেজি। এছাড়াও শিশু খাদ্য ৩’শ ও গো’খাদ্য রয়েছে ৩’শ।

উপজেলা নিবার্হী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, আমি নিজে থেকে ৭টি ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। যারাই ক্ষতিগ্রস্ত ও দুর্গত রয়েছে কেবলমাত্র তাড়াই যেনো খাদ্য সামগ্রী পায়। তিনি আরও বলেন,এখনো অনেক মানুষ পানিবন্দি রয়েছে। তাদেরও সকল ধরণের সহযোগিতা করা হচ্ছে।


Tag
আরও খবর




খোলা আকাশের নিচে পাঠদান

১৫৩ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে