কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

প্রভাবশালীদের দখল থেকে মুক্ত করা হলো তাপবিদুৎ কেন্দ্রর জমি

বরগুনার তালতলীতে ৩০৭ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানী লি. কে দীর্ঘমেয়াদী বন্দোবস্তের ১৫৭.২৯ একর জমি বুঝিয়ে দেওয়া হলো। দীর্ঘদিন ধরে এই খাস জমি স্থানীয় প্রভাবশালীদের দখলে ছিলো।
বৃহস্পতিবার(০৭ জুলাই) বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত ১ নং খাস খতিয়ানের বন্দোবস্তকৃত জমি বুঝিয়ে দেন। 
জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া এলাকায় ২০১৮ সালের জুনের দিকে ৩০৭ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাঝেই সরকারী খাস জমি ভূয়া বন্দোবস্ত দেখিয়ে স্থানীয় প্রভাবশালীরা দখল করে রাখেন। ৪১ নং ছোট নিশানবাড়িয়ার মৌজার ১ নং খাসখতিয়ান ভুক্ত অকৃষি বানিজ্যিক শ্রেণীর ছয়টি দাগের ৩২০.৯৭ একর থেকে ১৫৭.২৯ একর খাস জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত পাওয়ার জন্য ২০২০সালের দিকে বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানী লি.(বিইপিসিএল) ভূমি মন্ত্রনালয়ে আবেদন করেন। গতবছরের আগস্ট মাসের শেষ দিকে ঐ ছয়টি দাগ থেকে শর্ত সাপেক্ষে ১৫৭.২৯ একর জমি বিইপিসিএল কে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত প্রদান করা হয়। ঐ বন্দোবস্তের জমি জেলা প্রশাসনকে বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় ভূমি মন্ত্রনালয়। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা সরকারি জমি জেলা প্রশাসন সরেজমিনে গিয়ে বুঝিয়ে দেন বিইপিসিএল কে। ঐ জমি যাতে কেউ পুনঃদখল করতে না পারে সেজন্য জমি মেপে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। ইতোমধ্যে ২০২৩ সালের ডিসেম্বর মাস হতে এ বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। 

তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, দখলে থাকা বন্দোবস্তকৃত জমি ভূমি মন্ত্রনালয় থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রকে বুঝিয়ে দেয়ার নির্দেশনা রয়েছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানী লি. কে ১৫৭.২৯ একর জমি বুঝিয়ে দেয়া হয়েছেু।


Tag
আরও খবর




খোলা আকাশের নিচে পাঠদান

১৫৪ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে