বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মা ইলিশ ধরায় ৭ জেলেকে অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে পাঁচ হাজার করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার(১৩ অক্টোবর) বিকাল ৪ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। এর আগে পায়রা নদীতে রাতভর নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দ-নীয় অপরাধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ শিকার করে ফিরছিলেন। এমন সংবাদ পেয়ে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ পায়রা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে ৭ জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছে ৩ মন মা-ইলিশ ও ৫টি মশারি জাল ও ১৬টি কারেন্ট(৮ হাজার মিটার) জালসহ ২টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। পরবর্তীতে জাল গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে ও ইলিশ মাছ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) অমিত দত্ত বলেন, প্রথমবারের মতো মুচলেকা রেখে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ৭ জেলেকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন,নিয়মিত অভিযান হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
৩৯ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫০ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে
১০৩ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৫২ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৬৩ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৮৪ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
২০৩ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে
২০৪ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে