বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী ‎সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর ফের আত্মসমর্পণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪৫ হাজারের বেশি পশু, চাহিদার তুলনায় উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের প্রতিদিন ৩০ মন খিরেই বিক্রি করে অভয়নগরে তাক লাগিয়ে দিলেন সফল চাষি বুলবুল গাজী

বরগুনা-১ আসনে মনোনয়ন পেলেন নজরুল ইসলাম,তালতলীতে আনন্দ মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপত্র পেয়েছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রাথমিক মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। ঘোষণার তালিকায় বরগুনা-১ আসনের জন্য নজরুল ইসলাম মোল্লার নাম আসে।

মনোনয়ন ঘোষণার খবর তালতলী পৌঁছালে রাত ৭টার দিকে উপজেলা সদরে আনন্দ মিছিল বের করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম মামুন।

মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা নজরুল ইসলাম মোল্লার পক্ষে স্লোগান দেন এবং তাঁকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় মাহাবুবুল আলম মামুন বলেন,বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা প্রাথমিক মনোনয়ন পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তিনি একজন পরিশ্রমী, ত্যাগী ও জনপ্রিয় নেতা। বরগুনা-১ আসনে জনগণ তাঁকে সমর্থন জানাবে—এই বিশ্বাস আমাদের আছে।তিনি আরও বলেন, এই আসন থেকে এর আগেও বিভিন্নজনকে নমিনেশন দিলেও এবার যোগ্য ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা এই আসনটি তারেক রহমানকে উপহার দিব।

এদিকে, একই মনোনয়নকে স্বাগত জানিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হকের নেতৃত্বে আরেকটি আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি উপজেলা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নজরুল ইসলাম মোল্লাকে প্রাথমিক মনোনয়ন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তারা বরগুনা-১ আসনে “ধানের শীষ” প্রতীককে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বলেন, “বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা একজন যোগ্য ও নিবেদিত নেতা। তাঁর নেতৃত্বে বরগুনা-১ আসনে বিএনপি ব্যাপকভাবে শক্তিশালী হবে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।”


উল্লেখ্য, বরগুনা-১ আসনটি বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত। নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে দলে নেতৃত্ব দিয়ে আসছেন।

Tag
আরও খবর

খোলা আকাশের নিচে পাঠদান

৫২ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে







তালতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১০৯ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে