দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

আসমানে ফয়সালা হয়ে গেছে—তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী” : আমান উল্লাহ আমান

বরগুনার তালতলী উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে শেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (০৭ ফেব্রয়ারী) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। বক্তব্যের শুরুতেই তিনি বলেন,

আসমানে ফয়সালা হয়ে গেছে—তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। তার এ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।


আমান উল্লাহ আমান বলেন, দেশের মানুষ আর বর্তমান শাসনব্যবস্থা চায় না। জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন,আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার আত্মীয়স্বজনদের নিরাপদে পাঠিয়ে নিজেও ভারতে পালিয়ে গেছেন। এই দল করার আর কোনো প্রয়োজন নেই। যারা এতদিন আওয়ামী লীগ করতেন, তারাও এখন বুঝে গেছেন—ধানের শীষই দেশের ভবিষ্যৎ।


তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চায় বিএনপি। তাই ভয়ভীতি ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, তালতলীর মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। এবারও ভোটের মাধ্যমে সেই বার্তাই দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন,দেশে সরকার গঠন বিএনপিই করবে, তাই এই বরগুনা ১ আসনে বিএনপির এমপি না হলে এই উপজেলার উন্নয়ন সম্ভব না। সবাই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিবেন। 


এ সময় সভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা সবাই আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


উল্লেখ্য, বরগুনা-১ আসনটি (বরগুনা সদর, আমতলী ও তালতলী) দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আসন্ন নির্বাচনে এ আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।


Tag
আরও খবর



খোলা আকাশের নিচে পাঠদান

১৪৮ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে