কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অটো-মিশুক চুরি করে পালানোর সময় দুই চোর জনতার হাতে আটক

বরগুনার তালতলীতে থেকে অটো-মিশুক গাড়ি চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।


শনিবার(২৫ মার্চ ) ভোর রাতে উপজেলার কচুপাত্রা এলাকায় দিয়ে পালানোর সময় বাজারের পাহারাদার সহ স্থানীয় জনতা তাদের আটক করেন।  


আটককৃতরা হলেন পারঘাটা উপজেলার পৌর ৫নং ওয়ার্ডের বড়ইতলা গ্রামের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে মো. আজাদুল (২৭) সদর ইউনিয়নের পদ্মা ৬নং ওয়ার্ডের বাসিন্দা জালালের পুত্র মো.সোহাগ(২৫) আটক দুজন বরগুনা জেলা মিশুক ও অটো গাড়ী চোর চক্রের সদস্য।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর এলাকার শাহজাহান আকনের নিজ বাড়িতে তার একটি অটো-মিশুক গাড়ি ভোর রাতে চার্জে বসিয়ে নামাজ পড়তে যায়। এই সুযোগে চোর বাড়িতে প্রবেশ করে দরজার তালা ভেঙে চার্জের লাইন কেটে মিশুকটি নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে মিশুকের মালিক নামাজ পড়ে বাড়িতে এসে দরজা ভাঙ্গা দেখেন ও মিশুকটি না দেখে চিৎকার করেন। পরে পাশবর্তী বাড়ির লোকজন ছুটে আসেন ও বিভিন্ন স্থানে ফোন করেন। এদিকে ভোর ৬টার দিকে কচুপাত্রা বাজারের পাহারাদারসহ স্থানীয়রা দেখতে পায় মিশুকটি নিয়ে পালিয়ে যাচ্ছে। পরে স্থানীয় জনতা সড়কপথে গতিরোধক করে মিশুকসহ দুই চোরকে আটক করেন। এসময় বিভিন্ন মিশুকের চাবি ও তালা কাটার যন্ত্রসহ চুরির সরঞ্জাম পাওয়া যায়। এছাড়া সোহাগের কাছে ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়।


তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, স্থানীয়রা দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর
ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

৭৬ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে






খোলা আকাশের নিচে পাঠদান

২৩৫ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে