তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

ভাঙ্গন আতঙ্কে তেঁতুল বাড়িয়া এলাকাবাসি

বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীর বেরিবাঁধে ফের নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে। উপজেলায় নিশান বাড়িয়া ইউনিয়নের তেঁতুল বাড়িয়া এলাকায় দেখা দিয়েছে এই ভাঙ্গন। এর ফলে উপকূলের বিস্তীর্ণ জনপদ লোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা তীব্র হয়ে উঠেছে।


এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পিত আর টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় প্রতিবছরই ভাঙনের কবলে পড়ে। এ জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলতিকেই দায়ী করেছেন তারা। বাঁধ ভেঙে গেলে পুরো নিশানবাড়িয়া ইউনিয়ন তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন।


সরেজমিনে দেখা যায়, পায়রা (বুড়িশ্বর) নদীতে প্রবল জোয়ারে প্রায় ১০০ ফুটের মতো বেড়িবাঁধ নদীতে চলে যায়। বাঁধের এই অংশে দেড় থেকে দুই ফুট অবশিষ্ট রয়েছে। তাৎক্ষণিক মেরামত করা না গেলে পরবর্তী জোয়ারে বাঁধের এই অংশ পুরোপুরি ধসে গিয়ে পুরো এলাকা প্লাবিত হয়ে পড়বে। এছাড়াও এই এলাকার সারে ৪ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।


২০০৭ সালে প্রলয়ঙ্করী ঘূর্নিঝড় সিডরে উপকূলীয় জেলা বরগুনা অনেক ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে তালতলী উপজেলার মানুষের সব থেকে বেশি জানমালের ক্ষতি হয়। এরপর থেকেই ঝড় ও জলচ্ছাস থেকে বাঁচতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের।


স্থানীয় বাসিন্দা শাহ ফিরোজ ও রমজান আলী বলেন, যেকোনো সময় বাঁধ ভেঙে যেতে পারে। এর আগেও কয়েকবার বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে এলাকায় লোনা পানি ঢুকলে সব ধরনের ফসল ও গাছ মারা যায়। ঘর-বাড়ি ভেঙে পড়ে। তখন গরু-ছাগলসহ পশু-পাখি নিয়ে বিপদে পড়তে হয়। বাঁধ ঠিক হলে আবার ঘর ঠিক করে বসবাস শুরু করি। একটু গুছিয়ে উঠতেই দেখা যায় আবার বাঁধ ভেঙে সব শেষ হয়ে গেছে।


স্থানীয় ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু বলেন, তেঁতুল বাড়িয়া এলাকায় আবারও বেড়িবাঁধে ভাঙ্গন শুরু হয়েছে। এই ভাঙ্গনের কবলে পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এই এলাকার মানুষ। এবারও তাই হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে পানি ঢুকলে নিশান বাড়িয়া ইউনিয়নের প্রায় অর্ধেক গ্রাম ডুবে যাবে।


বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হাসান বলেন, ভাঙনের খবর পেয়ে একজন উপসহকারী প্রকৌশলীকে সার্ভে করতে পাঠিয়েছি। সার্ভে রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর




খোলা আকাশের নিচে পাঠদান

১৫৪ দিন ২৩ মিনিট আগে