কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশালে বিএনপি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সড়ক অবোরধ।



বরিশালেবিএনপির ডাকা অবরোধ কর্মসূচিকে সফল করতে মশাল ও বিক্ষোভ মিছিল করার পাশাপাশি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে নেতা-কর্মীরা। রোববার (১২ নভেম্বর) সকালে বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় মহানগর বিএনপির সদস্য ও ছাত্রদলের সাবেক নেত্রী আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন সমর্থকরা।এর আগে শনিবার (১১ নভেম্বর) রাতে নগরের আমতলা মোড়ে অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়েছে। ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রিয়াজের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। এ ছাড়া মহানগর যুবদলও অবরোধের পক্ষে রাতে বিক্ষোভ মিছিল করেছে।শনিবার রাতে বরিশালে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে বরিশাল নগরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে প্রথম। রোববার ভোরে নগরের কাশিপুর এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় নৈশপ্রহরী সাগর হোসেন মোল্লা জানান, ভোরে ১৫ থেকে ১৬ জন যুবক হাতে দেশীয় অস্ত্র নিয়ে নগরের কাশিপুর এলাকায় রাস্তার পাশে থাকা বাসে আগুন দেন। পরে ৯৯৯ এ কল দেওয়া হলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল শুরু করে। স্বাভাবিক আছে লঞ্চ চলাচলও। অন্যদিনের মতোই স্বাভাবিক পরিস্থিতি সড়কগুলোতে। ব্যবসা, বাণিজ্য, আদালত, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

 

আরও খবর