সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

বরিশালে অবরোধের পক্ষ ও বিপক্ষে বিক্ষোভ মিছিল।


বরিশালে আজ বুধবার (২৯ নভেম্বর) বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল ও পিকেটিংয়ের ছবি গণমাধ্যমে সরবরাহ করা হয় বিএনপির পক্ষ থেকে। তারা জানায়, সকাল ৭টায় বাজার রোডে এবং সকাল ৯টায় লঞ্চঘাট এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল।বরিশালে অবরোধের পক্ষে ও বিপক্ষে মিছিল হয়েছে। যদিও কেবল দূরপাল্লার বাসে যাত্রী কম হওয়া ছাড়া জেলায় অবরোধের খুব একটা প্রভাব পড়েনি।এছাড়া আগের দিন মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রুপাতলীতে নগরের ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি মশাল মিছিল করেছে। পাশাপাশি একইদিন দুপুরে নগরের বান্দরোডে শ্রমিক দল মিছিল করেছে বলেও জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন।অন্যদিকে এদিন অবরোধবিরোধী শান্তি মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরের সোহেল চত্বরের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ার‌ম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।এসময় বক্তারা বলেন, অবরোধ আর জ্বালাও-পোড়াও করে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বরিশালে বিএনপির অবরোধ জনতা প্রত্যাখ্যান করেছে। আর অবরোধ দিয়ে ভোট বন্ধ করার পাঁয়তারা সফল হবে না। শেখ হাসিনার নেতৃত্বেই আবার সরকার গঠন হবে এবং দেশের অগ্রগতির ধারা অব্যাহত থাকবে।নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মিছিল দলীয় কার্যালয়ে জড়ো হয়। সেখান থেকে শুরু হওয়া শান্তি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।চলছে গণপরিবহন, খোলা দোকানপাট বরিশালে সকাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ এবং বাস চলাচল করছে যথানিয়মে। সেইসঙ্গে বরিশাল নগরের অভ্যন্তরেও গণপরিবহন চলছে। সকাল থেকে যথারীতি লঞ্চও ছেড়েছে বিভিন্ন গন্তব্যে।সকাল ৯টার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠানও স্বাভাবিক দিনের মতো খোলা হয়েছে। আর নিরাপত্তায় সতর্কাবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম জানিয়েছেন, মিছিল রাজনৈতিক দলের অধিকারের মধ্যে পড়ে। ধ্বংসাত্মক কিছু কিংবা জনগণের ভোগান্তি না করে মিছিল-মিটিং করলে তো পুলিশের পক্ষ থেকে কখনোই আপত্তি জানানো হয় না। তবে যারা আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটাতে চাইবে, অগ্নিসংযোগসহ জানমালের ক্ষতি সাধন করবে, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান আগেও ছিল, এখনো রয়েছে। 

আরও খবর