কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন।



বরিশালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে ১২ ডিসেম্বর আজ মঙ্গলবার  সকাল ১০ টায়।  বরিশাল বিসিসি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নগরীর কিশোর মজলিস পাঠাগার চত্বর আলেকান্দায় ক্যাম্পেইন উদ্বোধন করেন। ২২০ টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তাছাড়া ভ্রাম্যমান জনগোষ্ঠির জন্য বাসষ্টান্ড, লঞ্চঘাট এবং ফেরিঘাটে কেন্দ্র থাকবে।সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসে ডেলিভারী প্রকল্প, বেসরকারী প্রতিষ্ঠান এফপিএবি, সূর্যের হাসি ক্লিনিক, ব্র্যাক, চন্দ্র দ্বীপ, উদয়ন পাঠাগার, সিডিসি, গার্লস গাইড, ওআরডিপি, সদর হাসপাতাল, শের-ই-বাংল মেডিকেল কলেজ হাসপাতাল, ওডিপি, মেরি স্টোপস ক্লিনিক, সেন্ট এ্যানেস মেডিকেল সেন্টার এবং স্কুলের শিক্ষক সহ মোট ১৬ টি প্রতিষ্ঠানের ৫০০ জন কর্মী উক্ত কার্যক্রমে অংশগ্রহন করেন।প্রতিটি কেন্দ্র সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের এবং ১২ মাস থেকে থেকে ৫৯ মাস বয়সের মোট ৬০ হাজার শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এই ক্যাম্পেইনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বাড়ী-বাড়ী পরিদর্শনের মাধ্যমে ভিটামিন  এ ক্যাপসুল খাওয়ানো হবে না।ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ন নিরাপদ। তবে ভরা পেটে খাওয়া ভাল। যদি কোন শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে থাকে সেই শিশুকে ক্যাম্পেইনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। প্রতিটি কেন্দ্রে ২ জন করে কর্মী থাকবেন। ক্যাম্পেইন কার্যক্রম অনলাইনে সুপারভিশন হবে। বক্তরা বলেন ভিটামিন এ শিশুর স্বাভাবিক দৃষ্টি শক্তি বজায় রাখে ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সওকত আলি ও বিসিসির নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন তারা।
আরও খবর