শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

বরিশালের ছয়টি আসনে ৩৫ জন প্রাথীদের মাঝে প্রতীক বরাদ্ধ।




আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বরিশালের ছয়টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রমের শুরু করা হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।এসময় জেলার ছয়টি আসনে ৩৫ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলামপ্রতীক পাওয়া প্রার্থীরা হলেন, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ (নৌকা) জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকান্দার আলি (লাঙ্গল) ও এনপিপির মো. তুহিন (আম)।বরিশাল-২ আসনে তৃণমূল বিএনপির শাহজাহান সিরাজ (সোনালি আঁশ), কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস (গামছা), জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন (লাঙ্গল), আওয়ামী জোটের রাশেদ খান মেনন (নৌকা), এনপিপির সাহেব আলী (আম), স্বতন্ত্র প্রার্থী একে ফাইজুল হক (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (ঢেঁকি)।বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া (লাঙ্গল), ওয়ার্কাস পার্টির টিপু সুলতান (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেস পার্টির আজমুল হাসান জিহাদ (ছড়ি), তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন (সোনালি আঁশ), স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান (ট্রাক)বরিশাল-৪ আসনে জাতীয় পার্টির মো. মিজানুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু (ছড়ি) ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ (ঈগল)।বরিশাল-৫ আসনে এনপিপির আব্দুল হান্নান (আম), আওয়ামী লীগ মনোনীত জাহিদ ফারুক শামিম (নৌকা), বাংলাদেশ কংগ্রেস পার্টির মাহাতাব হোসেন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আসাদুজ্জামান (ছড়ি), জাতীয় পার্টির ইকবাল হোসেন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন (ট্রাক)। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হাইকোর্টে সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা বৈধ ঘোষণার কাগজ রির্টানিং কর্মকর্তার কাছে না পৌঁছানোর কারনে তার প্রতীক বরাদ্ধ হয় নি।বরিশাল-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত মেজর হাফিজ মল্লিক (নৌকা), তৃণমূল বিএনপির টিএম তুহিন (সোনালি আঁশ), জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মো. মহসীন (মশাল), বাংলাদেশ কংগ্রেস পার্টির মাইনুল ইসলাম (ডাব), এনপিপির মোশাররফ হোসেন (আম), স্বতন্ত্র প্রার্থী সামচুল আলম চুন্নু (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সাগর (রকেট), স্বতন্ত্র প্রার্থী শাহাবাজ মিঞা (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান (তরমুজ)।প্রতীক বরাদ্দ শেষে সকল প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম
 
আরও খবর