কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের দাফন সম্পন্ন,, কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা।



শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলের জানাজার নামাজ ও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। শেষ বার তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা। তার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।
রোববার (৩ মার্চ) দুপুর ২টায় নগরীর কাশিপুরস্থ কাজী বাড়ি জামে মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।জানাজার নামাজে অংশ গ্রহণ করে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ এবায়েদুল হক চাঁন, বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন সিকদার, বরিশাল মহানগর জাতীয় পার্টি আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, কেন্দ্রীয় বাংলাদেশ জামায়াত ইসলাম নেতা এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল, অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, বরিশাল মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিবি) জুলফিকার আলী হায়দার।এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোটার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাসসহ বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার ব্যুরো প্রধান, প্রতিনিধি ও স্থানীয় পত্রিকার প্রকাশক-সম্পাদক, রিপোর্টার এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সর্বস্থরের মানুষ।এরপূর্বে কাজী বাবুলের বড় ছেলে কাজী রাসেল বাবার হয়ে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে জানাজার নামাজ আদায় করেন নেছারাবাদের হুজুর মাওলানা খলিলুর রহমান। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।উল্লেখ্য- শনিবার রাত সোয়া ৮ টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। 

আরও খবর