শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

বরিশালে বাজার মনিটারিং অভিয়ান টের পেয়ে ব্যবসায়ীরা পলাতক।




বরিশালে আজ শনিবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে বাজার মনিটরিং কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বরিশাল নগরীর বাজার রোডে অভিযান চালাতে গেলে অভিযানের বিষয়টি টের পেয়েই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকানি ও কর্মচারীরা পালিয়াছে তবে পালানোর আগেই বেশ কিছু দোকানে অভিযান চালানো হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে একটি মামলায় আনন্দ মুদি ঘরের স্বত্বাধিকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া মেসার্স প্রগতি ট্রেডার্স নামের একটি চালের আড়তের আমদানিকৃত চালের মূল্য যাচাইয়ের জন্য চালান সরবরাহ করা হয়। পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া পণ্যসামগ্রী, নির্ধারিত মূল্যেই বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী বলেন, বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলামের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। যার ধারাবাহিকতায় বরিশাল নগরের বাজার রোড, হাটখোলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। আবার এক চাল ব্যবসায়ী যশোর, ফরিদপুর, চাপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জায়গা থেকে চাল এনে বিক্রি করেন, আমার আমদানিকৃত চালের মূল্য তালিকার তথ্য নিয়েছি, যা যাচাই করে দেখা হবে। যদি বিক্রি মূল্যের সঙ্গে আমদানি মূল্যের বেশি পার্থক্য থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।এদিকে কোর্টের অভিযান টের পেয়ে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে সটকে পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিয়মানুযায়ী ব্যবসা করলে কাউকে তো জরিমানা করা হয় না। তারপরও অভিযানের বিষয়টি টের পেয়ে অনেকেই প্রতিষ্ঠান বন্ধ করে দেন। আজও যা লক্ষ্য করা গেছে। এগুলোর তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।এদিকে অভিযানিক দল চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই বাজার রোডের বন্ধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে দেখা যায়।শনিবারের অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮-এর সদস্যরা সহায়তা করেন। 
 

আরও খবর