পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল উপজেলা পরিষদ নির্বাচনে দশটি উপজেলার সাতটিতে আসছে নতুন চমক


বরিশাল আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেলার দশটি উপজেলার সাতটিতে আসছে নতুন মুখ দেখা গেছে । এরমধ্যে একটি উপজেলায় প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। বাকি ছয়টি উপজেলায় নতুন মুখের জনপ্রিয় ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর পরই দীর্ঘদিন থেকে প্রচারণায় মাঠে থাকা প্রায় অর্ধশত সম্ভাব্য প্রার্থীরা হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, নতুন চকম আসা উপজেলাগুলো হচ্ছে-বরিশাল সদর, আগৈলঝাড়া, গৌরনদী, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ, হিজলা ও মুলাদী। গত ৩০ মার্চ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ আহসান হাবিব খান বরিশাল সফরে এসে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই এসব উপজেলার গ্রহণযোগ্য, সৎ ও জনপ্রিয় ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।সূত্রমতে, প্রথমধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।


দলমত নির্বিশেষে পুরো উপজেলার সর্বস্তরের মানুষের কাছে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। প্রথমধাপের বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা। ক্লিনইমেজের এ প্রার্থীর এলাকায় রয়েছে ব্যাপক সমর্থন।দ্বিতীয় ধাপে জেলার বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক মেধাবী ছাত্র ও করোনাকালীন সময়ে এলাকায় ব্যাপক সহযোগিতা করে আলোড়ন সৃষ্টি করা মোঃ আদনান আলম খান বাবু। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলম খান ফিরোজের ছেলে আদনান আলম খান বাবু নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় উপজেলাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।


তৃতীয় ধাপে আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর জেষ্ঠ পুত্র জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। একই ধাপের নির্বাচনে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান। গত কয়েকদিন থেকে দুই উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নেতার ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে মঙ্গলবার (২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে গৌরনদী উপজেলার বর্তমান চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করার ঘোষণা দিয়েছেন।চতুর্থ ধাপে হিজলা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীর একমাত্র ছেলে মোঃ নজরুল ইসলাম রাজু ঢালী। একই ধাপে মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ক্লিন ইমেজের প্রার্থী মোঃ জহির উদ্দীন খসরু। গত কয়েকদিন থেকে তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করে আসছেন।এসব উপজেলার প্রায় অর্ধশত প্রার্থী বিগত ছয়মাস পর্যন্ত উপজেলাজুড়ে ব্যাপক পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে নিজেদের প্রার্থী হিসেবে জানান দিয়ে আসছিলেন। কিন্তু নতুন মুখের ক্লিনইমেজের উল্লেখিতরা প্রার্থী হিসেবে নিজেদের ঘোষণা দেওয়ার পর পরই গত কয়েকদিন থেকে দীর্ঘদিন ধরে প্রচারণায় মাঠে থাকা সম্ভাব্য প্রার্থীরা হঠাৎ করে নিশ্চুপ বনে গেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে উজিরপুর, বানারীপাড়াসহ অন্যান্য উপজেলার একাধিক সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থীরা জানিয়েছেন, সংসদ সদস্যদের প্রভাবমুক্ত নির্বাচনের শতভাগ প্রতিশ্রুতি পেলে প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের


আরও খবর