লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

বরিশালে একটি ফ্ল্যাট থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার।


বরিশাল নগরীতে ফ্ল্যাট থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে নগরীর কাউনিয়া পানির ট্যাংকি এলাকা থেকে বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে।পুলিশের ধারনা- পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পরে আত্মহত্যা করতে পারে বাবা। তবে বিষয়টি তদন্ত করে বলা যাবে বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।নিহতরা হলেন, নাঈম হাওলাদার ও তাঁর সাড়ে ৫ বছরের মেয়ে রাবেয়া বসরী রোজা। তারা বরিশাল নগরীর কাউনিয়া পানির ট্যাংকি এলাকার স্বপ্ন বিলাশ বাড়ির চতুর্থ তলার ভারাটিয়া ছিলেন।
নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছে, নাঈম হাওলাদারের স্ত্রী অনা আক্তারের সাথে ডিবোর্স হয়। এর পর থেকে অনা তার মেয়ে রোজাকে নিজের কাছে নিতে স্বামীকে চাপ দেয়। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। আর নাঈম মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল।
আজ সকালে বাসার একটি রুমে তাদের গলাকাটা মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে একটি বটি ফালানো ছিল। ধারনা করা হচ্ছে বটি দিয়ে প্রথমে মেয়ে রোজাকে গলাকেটে ও পরে নিজে নিজের গলাকেটে আত্মহত্যা করেছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে বলা যাবে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে বলে জানান তারা।
আরও খবর