সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বরিশালে কোটা বাতিলের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ




চাকরিতে কোটা বাতিলের দাবিতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক দখল করে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা যত দিন দাবি মানা না হবে তত দিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দুই ঘণ্টাব্যাপী নগরের নথুল্লাবাদ ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে এ আন্দোলন করে।এর আগে কোটা বাতিলের দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় বিএম কলেজের জিরো পয়েন্টে জড়ো হয়ে কয়েক শ শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে দুপুর ১২টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে যান। এ সময় বিপুলসংখ্যক পুলিশ সেখানে অবস্থান নেয়।কলেজ শিক্ষার্থীরা বলেন, ‘সরকারের উচিত আমাদের (শিক্ষার্থী) দিকে তাকানো। সরকার যত দিন দাবি না মানবে তত দিন আন্দোলন চালিয়ে যাব। আপনারা গভীরভাবে চিন্তা করেন যে মুক্তিযোদ্ধারা যদি জানতেন যে কোটার নামে শিক্ষার্থীদের নিয়ে এভাবে বৈষম্য হবে তাহলে তাঁরাও লজ্জা পেতেন। আমাদের দাবি আদায়ের মাধ্যমে রাজপথ ছাড়ব এবং অধিকার আদায় করে ছাড়ব।’শিক্ষার্থীরা আরও বলেন, `আমাদের চেতনাবোধ উজ্জীবিত রাখতে হবে, যাতে আমরা দমে না যাই। এ সময় তাঁরা বুধবারও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।’আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য দেন ইংরেজি বিভাগের ইমাম হাসান, মৃত্তিকা বিজ্ঞানের নাহিদ হোসেন, ইতিহাস বিভাগের লোপা আক্তার প্রমুখ।এদিকে কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধে ঢাকা বরিশাল-মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিত নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল।" 


আরও খবর