কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বানারীপাড়ায় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর আয়োজন। ছবি: দৈনিক দেশচিত্র

বরিশালের বানারীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“ভরবো মাছে মোদের দেশ”
গড়বো স্মার্ট বাংলাদেশ “

এই শ্লোগান কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ উপলক্ষে ৩০ জুলাই  থেকে ৫ আগষ্ট পর্যন্ত ৭ দিন ব্যাপী অনুষ্ঠানের আলোচনা সভা, পোনা মাছ অবমুক্ত ও আদর্শ মৎস্য চাষীদের পুরুষ্কার বিতরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা।


এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহাসিন-উল- হাসান, উপজেলা কৃষি অফিসার মো: মাহফুজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার তনয় সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও সদস্য সচিব নিলুফার ইয়াসমিন রজনী, উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সারথি দেউরী, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোমোন উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, তথ্যসেবা কর্মকর্তা নাদিয়া আক্তার নিপা।


এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, কাজল রেখা, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার, এনামুল কবির, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির, ইউপি চেয়ারম্যানগন, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্য চাষী, মৎস্যজীবীগণ। 
আরও খবর