কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশালে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের মানববন্ধন।




আজ রবিবার সকাল সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বরিশালের সাধারণ শিক্ষার্থীরা
সকল এলাকায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় ছাত্র জনতা নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা। আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা। যে সমস্ত শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে জড়িত তাদের সহায়তা করা। শুধু ক্ষমতার পরিবর্তন নয় শাসনতান্ত্রিক পরিবর্তনের আন্দোলন জোরদার করা। সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের দাবি সহ বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দু ধর্মালম্বীদের ওপর হামলা, নির্যাতন, মঠ-মন্দির, ঘর-বাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমি হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল কলেজের শিক্ষার্থী সাকিব, সিটি কলেজের সাবেক শিক্ষার্থী নাহিদ, মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রিয়া আক্তারসহ শিক্ষার্থীরা। 

আরও খবর