লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

বরিশালে চাদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর অভিযোগে বিএনপি যুবদলের নেতাকর্মী আটক--৪





বরিশালে চাঁদা চেয়ে না পাওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির হোসেনসহ বিএনপি-যুবদলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তাঁদের সেনাবাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেন।আজ বুধবার গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে সেনাবাহিনীর সদস্যরা টরকী বন্দর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী এস এম জামিল হাসান গৌরনদী থানায় ওই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।


এ মামলায় আজ বুধবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।কারাগারে পাঠানো ওই চারজন হলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির হোসেন (শরীফ), পৌর বিএনপির সদস্য ফরহাদ শরীফ, বিএনপির কর্মী নাজমুল হাসান (মিঠু) ও যুবদল কর্মী সজীব শরীফ।ভুক্তভোগী ব্যক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে বিএনপির কর্মী নাজমুল হাসান টরকী বন্দরের ফ্লেক্সিলোড ব্যবসায়ী এস এম জামিল হাসান (মিঠু) সিকদারকে ফোন করে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ব্যবসায়ী জামিল হাসান তাঁদের দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে ব্যবসায়ী জামিল হাসানের বাসায় গিয়ে তাঁকে মারধর করা হয়। পরে জামিল হাসান ও তাঁর বোন এ বিষয়ে স্থানীয় সেনা ক্যাম্পে গিয়ে অভিযোগ করেন।


গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানান, অভিযোগ পেয়ে সেনাসদস্যরা রাতেই টরকী বন্দর এলাকা থেকে বিএনপির চার নেতা-কর্মীকে আটক করেন। পরে ব্যবসায়ী জামিল গৌরনদী থানায় এ ঘটনায় একটি মামলা করলে সেই মামলায় ওই চারজনকে গ্রেপ্তার দেখানো হয়। 
আরও খবর