কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশালে বসত বাড়ীতে হামলা ভাংচুর লুটপাট প্রতিবাদে মানববন্ধন


বরিশাল নগরের ভাটারখাল কলোনীতে খুনি শেখ হাসিনার পেটুয়া বাহিনী ও মাদককারবার কর্তৃক বিএনপিরকর্মী এবং সাধারণ মানুষের বসত বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন ১০ নং ওয়ার্ড বিএনপি এবং ওই ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষ।


শুক্রবার (১লা নভেম্বর) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং’র কাছে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন তারা।


সর্বস্তরের সাধারণ মানুষ ব্যানানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন তোতা, ওয়ার্ড বিএনপির নেতা কামরুল, মহানগর ছাত্রদল সহ-সভাপতি আলমাস, অগ্নিংকান্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির নারী কর্মী লিল্পী বেগম প্রমুখমানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের ছত্রছায়ার আওয়ামী সন্ত্রাসী বাহিনী কর্তৃক বিগত দিনে ভাটারখাল কলোনীতে মাদককারবারি ও চাঁদাবাজরা আটক হওয়ার পরেও বর্তমানে জেলখানায় বসে তাদের নেতৃত্বে কলোনীতে সন্ত্রাসী কার্যক্রম চলছে। শুধু তাই নয় কাঁচা বাজার ও মাদক কারবারিসহ বিভিন্ন ধরনের চুরি, ডাকাতি করাচ্ছে তারা।গতকাল রাতে ভাটারখাল এলাকার রেডক্রিসেন্ট অফিসের পিছনে থাকা বিএনপির মহিলা কর্মী শিল্পি বেগম ও তার পরিবার বিএনপি দলের কর্মী হওয়ার কারণে তার বসতঘর পুড়িয়ে মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে জিন্নী বাহিনী বিরুদ্ধে।

এদিকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আতঙ্কে এখনও অনেক পরিবার ঘরছাড়া। তাই ভাটারখাল কলোনীবাসী যেন শান্তিতে বসবাস করতে পারে সেই দাবিতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সেনা কমান্ডার বরাবর তাদের লিখিত দাবি স্মারকলিপির মাধ্যমে প্রদান করেন এলাকাবাসী। 


আরও খবর