কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বানারীপাড়ায় রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বর্ণাঢ্য র‍্যালি

 বরিশালের বানারীপাড়ায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখা। ১ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আহমেদ এর নেতৃত্বে র‍্যালিটি বানারীপাড়া ফেরিঘাট থেকে শুরু হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বানারীপাড়া বাসস্ট্যান্ড এ এসে এক সংক্ষিপ্ত পথসভায় মধ্যে দিয়ে শেষ হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আহমেদ , উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বানারীপাড়া পৌর সভাপতি মোঃ জলিছ মাহমুদ মৃধা, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা সভাপতি মোঃ শাহজালাল, ইসলামী যুব আন্দোলন উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মদ শামীম হাসান, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি মোঃ আতিকুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি সময়। এই মাসে আমরা সকল প্রকার অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে থাকব এবং আল্লাহর ইবাদতে মশগুল হব। রমজানের পবিত্রতা রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। এছাড়াও রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
Tag
আরও খবর