উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

বরিশালে ১৬১ পিচ ইয়াবাসহ সহকারী আইনজীবী আটক

বরিশালের গৌরনদীতে ১৬১ পিস ইয়াবাসহ শাহিদুল ইসলাম ব্যাপারী নামের এক আইনজীবীর সহকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন ফিশারি রোড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক শাহিদুল ইসলাম ব্যাপারী উপজেলার কটকস্থল গ্রামের বাসিন্দা হাসেম ব্যাপারীর ছেলে। তিনি নিজেকে বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দিয়েছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সহকারী পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে গৌরনদী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন ফিশারি রোড এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় শাহিদুল ইসলাম ব্যাপারী মোটরসাইকেলে বরিশালের দিকে যাচ্ছিলেন। গৌরনদীর ফিশারি রোড এলাকায় তাঁকে থামিয়ে দেহ তল্লাশি করে ১৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’ গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘আটকের পর শাহিদুলকে থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’
আরও খবর