কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট।

ভোলার তজুমদ্দিন উপজেলায় সরকারি নলকূপ গুলো নস্ট হয়ে অযত্ন অবহেলায় পড়ে থাকায় গরমে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এসব সরকারি নলকূপ থেকে ক্ষমতার অপব্যবহার করে অনেকে নিয়েছেন ব্যক্তিগত মটার সংযোগ। 

জনবল সংকটের অজুহাত দেখিয়ে দায় এড়ানোর চেস্টা করছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল  অধিদপ্তর। 

খোঁজ নিয়ে জানাগেছে, তজুমদ্দিন উপজেলায় জনগনের চাহিদা অনুযায়ী প্রতিবছর ১৩০ করে গভীর নলকূপ স্থাপন প্রকল্প চলমান রয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাগজ কলমে হিসাব অনুযায়ী ৪২০টি গভীর নলকূপ সচল থাকার সংখ্যা দেখা গেলেও নেই অকেজো নলকূপের হিসাব।

বুধবার (৭জুন) সকালে উপজেলা সদরের শশীগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, বাজার ব্যবসায়ীদের পানির চাহিদা মেটাতে বসানো গভীর নলকূপ গুলোতে ব্যক্তিগত ভাবে মটার সংযোগ দিয়ে লাইন নিয়েছেন প্রভাবশালীরা। যেকারণে চাহিদা অনুযায়ী পানি নিতে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। এবং দ্রুত নস্ট হয়ে যায় নলকূপ গুলো। কয়েকজন ব্যবসায়ী জানান, বাজারে উম্মুক্ত ৪টি নলকূপের মধ্যে ২টি নলকূপ দীর্ঘদিন নস্ট হয়ে পড়ে রয়েছে। ইতোমধ্যে মেরামত না করায় বাতিল হয়ে গেছে বেশ কয়েকটি গভীর নলকূপ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নেই কোন তদারকি। এদিকে অফিস চলাকালীন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল  অধিদপ্তরে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের না পাওয়ার অভিযোগ করেন বেশ কয়েকজন ভুক্তভোগী। 

এবিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল  অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু জাফর মোঃ সাইদুর রহমান এর কাছে জানতে চাইলে বলেন, রয়েছে জনবল সংকট। উপজেলায় কর্মরত আছেন মাত্র ২জন মেকানিক। অনেকে ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত ভাবে মটার সংযোগ দিয়েছে। যা সরকারি নীতিমালা পরিপন্থি।

আরও খবর


তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

৭১ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে





তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৩৭ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে