গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ ঢাকা মহানগর উত্তর শাখা।
বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মোঃ মশিউর রহমান জিসান ও সাধারণ সম্পাদক সালমান হোসাইন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অনতিবিলম্বে দোষীদের তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোঃ শাফায়াত হোসেন প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতৃবৃন্দ ও গণঅভ্যুত্থানের পক্ষশক্তির ওপর এ ধরণের নৃশংস হামলা অভাবিত। গণঅভ্যুত্থানোত্তোর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরণের অনিয়ন্ত্রিত আচরণ কোনভাবেই কাম্য নয়।
২৩ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে
৬৮ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭১ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
১০৭ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে
১২৬ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২৯ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩৭ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
১৯০ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে